Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
খেলাধুলা

শেষ প্রীতি ফুটবল ম্যাচে একাডেমির সিনিয়র টিম ৩-১ গোলে জিতেছে

  প্রতিনিধি ১৩ জুলাই ২০২৪ , ১০:৩৮:১৭ প্রিন্ট সংস্করণ

ক্রীড়া প্রতিবেদক: শনিবার বিকেলে দক্ষিণ হালিশহর ৩৯নং ওয়ার্ডের সিডিএ বালুর মাঠে অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির শেষ প্রীতি ফুটবল ম্যাচে সিনিয়র টিম ৩-১ গোলে অনুর্ধ্ব-১৫টিম কে পরাজিত করে।




প্রথমে জুনিয়র টিমের মোঃ আলী হেড দিয়ে গোল করে দলকে এগিয়ে দেন। শেষ ১০ মিনিটে সিনিয়র টিমের আমির, আরাফাত ও রাহুল গোল করে দলকে জিতিয়ে দিলেন।




খেলার শুরুতে উভয় টিমের সাথে পরিচয় বিনিময় করেন একাডেমির পরিচালক ও উপদেষ্টা ডা, উদয়ন কান্তি মিত্র, মানবাধিকার সংগঠক ও পরিচালক মোঃখলিলুর রহমান হাওলাদার, সাবেক ফুটবলার ও উপদেষ্টা কোচ মোঃ আলাউদ্দিন, টিম ম্যানেজার ও পরিচালক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা।




ম্যাচ পরিচালনা করেছেন ফুটবলার মোঃ ওমর ফারুক, সহকারী ছিলেন নিরব হোসেন ও এনামুল হক।

উল্লেখ্য যে, উক্ত একাডেমি শীঘ্রই বাফুফের নিবন্ধন পেতে যাচ্ছে বলে জানিয়েছেন পরিচালক ও উপ কমিটির সভাপতি মোঃ নূরুল আমিন সোহেল।




আরও খবর 16

Sponsered content