Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70
সারাদেশ

শীতবস্ত্র বিতরণে মানবতার হাত বাড়ালো কুরআনী-নুর ফাউন্ডেশন

  প্রতিনিধি ২ নভেম্বর ২০২৫ , ৭:৩০:২৬ প্রিন্ট সংস্করণ

হিজলা উপজেলা প্রতিনিধি: হিজলায় কুরআনী-নুর ফাউন্ডেশন শীতার্ত ও অসহায় মানুষের জন্য নিয়মিত শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। ফাউন্ডেশন বছরের সমস্ত সময় বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে এলাকার মানুষের পাশে দাঁড়ায়। বিশেষভাবে শীতকালে আলাদা কর্মসূচির মাধ্যমে উষ্ণ পোশাক বিতরণ করা হয়।

ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা হাফেজ আহমাদুল্লাহ বলেন,আমরা প্রতি বছরই শীতার্তদের পাশে দাঁড়াই। শীতবস্ত্র বিতরণ ছাড়াও আমরা বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করি, যার মধ্যে রয়েছে ব্লাড ডোনেশন, খাদ্য সহায়তা এবং অন্যান্য জরুরি সহায়তা। যারা দান ও সহযোগিতা করেন, তাদের জন্যও অসহায়রা আন্তরিকভাবে দোয়া করেন। সামান্য সহযোগিতাও কারো মুখে হাসি ফোটাতে পারে।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সানাউল্লাহ আস সুদাইস বলেন,আমরা মেধাবী ছাত্রছাত্রীদের পাশে থাকি, যারা আর্থিকভাবে পিছিয়ে আছে। তাদের শিক্ষাজীবন যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে লক্ষ্যে আমরা বিভিন্ন ধরণের সহযোগিতা করি। এছাড়া গরীব, দুঃখী ও অসহায় মানুষের জন্য নিয়মিত মানবিক উদ্যোগ চালু রয়েছে। যারা মিথ্যা বরণ করেছেন, কিন্তু প্রকৃতপক্ষে অসহায়, তাদের জন্যও আমরা কাফন ও দাফনের ব্যবস্থা করি।

স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এক স্থানীয় বলেন,ফাউন্ডেশন সবসময় আমাদের পাশে থাকে। শীতবস্ত্র থেকে শুরু করে শিক্ষার সহায়তা, স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা—সবই আমাদের জীবনে বড় প্রভাব ফেলছে।

আরেকজন মন্তব্য করেছেন,ফাউন্ডেশনের কার্যক্রম আমাদের এলাকায় মানবতার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। আশা করি ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

ফাউন্ডেশন জানিয়েছে যে তাদের সামাজিক ও মানবিক কার্যক্রমের মধ্যে রয়েছে:শীতবস্ত্র বিতরণ, খাদ্য সহায়তা এবং অসহায়দের জন্য ব্লাড ডোনেশন।দারিদ্র্যপীড়িত মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষাগত ও আর্থিক সহায়তা।অসহায় ও গরীবদের কাফন ও দাফনের ব্যবস্থা।রাস্তাঘাট, কলবাড়ি, বাথরুম ও অন্যান্য সাধারণ জীবিকার সুযোগ-সুবিধা উন্নয়ন অন্যান্য জরুরি মানবিক সহায়তা, যেমন চিকিৎসা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করা।

ফাউন্ডেশন আরও জানিয়েছে যে এই উদ্যোগ চলমান, বিশেষভাবে শীতে আলাদা কর্মসূচি হিসেবে পরিচালিত হয়। সমাজের সবাইকে সামর্থ্য অনুযায়ী অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়েছে।

মানবতার এই প্রচেষ্টার মাধ্যমে কেউ যেন দারিদ্র্য, অসহায়তা বা শীতের কারণে কষ্ট না পায়।

আরও খবর 4

Sponsered content