প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২৫ , ১০:২২:০৩ প্রিন্ট সংস্করণ

মোঃ ওমর সিয়াম,শার্শা উপজেলা প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের ৮৫-১ শার্শা আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আজিজুর রহমান মটর সাইকেল শোডাউন করেছেন।
শনিবার ১৫ নভেম্বর সকাল ১০টার দিকে শার্শা উপজেলা স্টেডিয়াম মাঠ থেকে জামায়াত নেতা মাওলানা আজিজুর রহমানের নেতৃত্বে এই মোটরসাইকেল শোডাউন শুরু হয়।
মোটরসাইকেল শোডাউনটি দিনব্যাপি শার্শা উপজেলার ১১ ইউনিয়ন ও একটি পৌরসভার ১৭২ টি গ্রাম প্রদক্ষিণ শেষে উপজেলার বাগআঁচড়া মাধ্যমিক স্কুলে গিয়ে শেষ হবে।
এসময় আজিজুর রহমান বলেন, শার্শা বাসি সুযোগ দিলে আগামী দিনে শার্শাকে নতুনভাবে গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমরা শাসক নয়, জনগণের সেবক হতে চাই। এছাড়া আগামী দিনে আপনাদের সকল ভালো কাজের সাথে থাকবো ইনশাআল্লাহ।