Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
বিনোদন

শবনম ফারিয়াকে নিয়ে মন্তব্য করা সেই যুবক চাকরিচ্যুত

  প্রতিনিধি ২৩ মার্চ ২০২৫ , ১০:৪০:০০ প্রিন্ট সংস্করণ

বিনোদন ডেস্ক : অভিনেত্রী শবনম ফারিয়ার ফেসবুক পোস্টে গেল ১৮ মার্চ আপত্তিকর মন্তব্য করেন রাকিবুল হাসান নামের এক ব্যক্তি। পরে ওই ব্যক্তির মন্তব্যের স্ক্রিনশটসহ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান অভিনেত্রী।

এর পরদিনই ওই কর্মীর বিরুদ্ধে তদন্ত চলমান জানিয়ে ফেসবুকে পোস্ট করে একটি বেসরকারি প্রতিষ্ঠানটি। রাকিবুল ওই প্রতিষ্ঠানের কর্মী।রোববার (২৩ মার্চ) দেওয়া এক ফেসবুক পোস্টে ফারিয়া জানিয়েছেন, রাকিবুল হাসানকে চাকরিচ্যুত করেছে প্রতিষ্ঠানটি।

ফেসবুকে শবনম ফারিয়া জানিয়েছেন, রাকিবুলের চাকরিচ্যুতির কথা তাকে ই-মেইলের মধ্যে জানিয়েছে বেসরকারি প্রতিষ্ঠানটি। নিজের ফেসবুক পোস্টে ই-মেইলটিও শেয়ার করেছেন অভিনেত্রী।

শবনম ফারিয়া লেখেন, আমি খুবই কৃতজ্ঞ, বিষয়টিকে তারা খুবই সিরিয়াসলি নিয়েছেন। কীভাবে প্রতিটি প্রতিষ্ঠান নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে ভূমিকা রাখতে পারে, প্রতিষ্ঠানটি সেই উদাহরণ তৈরি করেছে।

সহিংসতা কেবল শারীরিক নয়, এটা হতে পারে অনলাইন বা রাস্তায় হয়রানি বা অন্য যেকোনো ধরনের ভীতি প্রদর্শন। কোনোটিই গ্রহণযোগ্য নয় বলেও উল্লেখ করেছেন ফারিয়া। ১৮ মার্চ রাতে শবনম ফারিয়া তার বিরুদ্ধে করা আপত্তিকর মন্তব্যকারীর বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন।

তার পোস্টে অনেকেই অভিনেত্রীর পাশে দাঁড়ান, অনেকে তার পোস্ট শেয়ার করে অভিযুক্তর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। আজ সন্ধ্যায় দেওয়া পোস্টে তার পাশে থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফারিয়া।

নিজের পোস্টের শেষে অভিযুক্ত রাকিবুলকে চাকরিচ্যুত করায় বেসরকারি প্রতিষ্ঠানটিকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন শবনম ফারিয়া। তিনি মনে করেন, এভাবেই পরিবর্তন হতে পারে। সবাই মিলে প্রতিবাদ জানানোর আহ্বান জানান তিনি।

আরও খবর 20

Sponsered content