Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
বিনোদন

বিশ্বের প্রভাবশালী নারীর তালিকায় আলিয়া ভাট

  প্রতিনিধি ৭ মার্চ ২০২৩ , ৯:৪২:৩৪ প্রিন্ট সংস্করণ

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। এবার বিশ্বের প্রভাবশালী নারীর তালিকায় রয়েছে এই অভিনেত্রীর নাম।

সম্প্রতি ভ্যারাইটি ম্যাগাজিন ২০২৩ সালের প্রভাবশালী নারীদের এক তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় জায়গা করে নিয়েছেন আলিয়া।



ম্যাগাজিনটির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সাল দারুণ চমৎকারভাবে শুরু করেন আলিয়া। ‘গাঙ্গুভাই কাঠিয়াওয়াড়ি’, ‘আরআরআর’ ও ‘ব্রহ্মাস্ত্র : পার্ট ওয়ান শিবা’ দিয়ে বছর শুরু করেন তিনি। স্বামী রণবীর কাপুরের সঙ্গেও দেখা গেছে তাকে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায়।



সেখানে আরো বলা হয়েছে, ইতোমধ্যে একটি কন্যাসন্তানকেও স্বাগত জানিয়েছেন এই তারকা জুটি। নেটফ্লিক্সের ‘হার্ট অব স্টোন’-এ গ্যাল গ্যাডটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। এভাবে বলিউডকে অসাধারণ উপহার দিচ্ছেন এ নায়িকা।

এদিকে, প্রভাবশালী নারীর তালিকায় মিলি অ্যালকুক, এমিলি কেরির মতো হলিউড তারকাদেরও নাম উঠে এসেছে।



আরও খবর 20

Sponsered content