Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
পার্বত্য চট্টগ্রাম

রাঙ্গামাটিতে জামায়াতের প্রার্থীর সমর্থনে মতবিনিময়

  প্রতিনিধি ৭ নভেম্বর ২০২৫ , ১১:০২:২৮ প্রিন্ট সংস্করণ

মোঃ কামরুল ইসলাম, ​রাঙ্গামাটি জেলা প্রতিনিধি: ​আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাঙ্গামাটি ২৯৯ নং আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহম্মদ-এর সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বনানী আবাসিক (আলম ডকইয়ার্ড) এলাকার বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত এই সভা থেকে এলাকার উন্নয়ন ও একটি কল্যাণমূলক সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রার্থী। ​

বনানী আবসিক এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আসাদুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি জেলা আমীর অধ্যাপক আবদুল আলীম।

​প্রধান বক্তা হিসেবে জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী, আইনজীবী অ্যাডভোকেট মোখতার আহম্মদ বলেন, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমূলক সমাজ গড়ার লক্ষ্যেই আমি নির্বাচনে অংশ নিতে চাই। রাঙ্গামাটির মানুষের জন্য আমি কাজ করতে প্রস্তুত। আমি আশা করি, এলাকার জনগণ তাদের মূল্যবান সমর্থনের মাধ্যমে আমাকে সেই সুযোগ দেবেন।

তিনি আরও বলেন, নির্বাচনের মাধ্যমে এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন করা সম্ভব।

​সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবদুল আলীম প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহম্মদের পক্ষে জনগণের সহযোগিতা কামনা করেন।

শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি জেলা সেক্রেটারি মোঃ মানছুরুল হক।​এছাড়াও এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন আবুল বাশার, আলহাজ্ব আবদুল মমিন, মোঃ রেজাউল করিম, মোঃ দিদারুল আলম, আলহাজ্ব জয়নাল আবেদীন। তাঁরা জামায়াতের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন। রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হকও সভায় বক্তব্য রাখেন। ​

সভাটি পরিচালনা করেন পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফেজ আবুল বাশার।

আরও খবর 29

Sponsered content