Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
দক্ষিণ চট্টগ্রাম

মোহছেন আউলিয়ার ওরসে ভক্তের ঢল

  প্রতিনিধি ২০ জুন ২০২৪ , ১১:১৩:১১ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: বৈরী আবহাওয়ার মধ্যেও হাজার হাজার ভক্ত আশেকানের ঢল আধ্যাত্মিক সাধক হজরত শাহ মোহছেন আউলিয়ার (র.) ওরসে।

বৃহস্পতিবার (২০ জুন) আনোয়ারার রুস্তম হাটের মাজার প্রাঙ্গণে ওরস উপলক্ষে দূর-দূরান্ত থেকে ভিড় করছেন ভক্তরা।জেয়ারত, কোরআন তেলাওয়াত, দরুদ, জিকির, মিলাদ, কিয়ামে ভাবগম্ভীর পরিবেশ ওরসের।




ওরসের আগেই নতুন নকশায় দৃষ্টিনন্দন মাজার কমপ্লেক্সে পুনঃনির্মাণের কাজ শেষ করছে আলহাজ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট।নতুন স্থাপনা দেখে মুগ্ধ আশেকরা।

নিরাপত্তা ও যানজট নিরসনে থানা প্রশাসন কাজ করছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ সকাল সাড়ে ১১টায় জানান, ওরসে ভক্ত আশেকানদের ঢল নেমেছে। সড়ক সরু হওয়ায় আমরা একদিকে ঢোকার এবং অন্যদিকে বের হওয়ার ব্যবস্থা করেছি। এখনো যানজট হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছেন।




মাজার পরিচালনা ও ওরস উদযাপন কমিটির যুগ্ম মতোয়াল্লি এসএম জহিরুল ইসলাম বলেন, ওরস উপলক্ষে খতমে কোরআন, মিলাদ মাহফিল, দোয়া মাহফিল, ধর্মীয় আলোচনা, আখেরি মোনাজাত ও তাবরুক বিতরণ করা হচ্ছে।

প্রতি বছর ৬ আষাঢ় হজরত শাহ মোহছেন আউলিয়ার (র.) ওরস অনুষ্ঠিত হয়। ভিড় এড়াতে অনেক ভক্ত ওরসের আগে ও পরে জেয়ারত করতে আসেন। সঙ্গে আনেন হাদিয়া, মানতের গরু, ছাগল, মহিষ, গয়াল, মোরগ, গাছের ফল ইত্যাদি।




হযরত শাহ মোহছেন আউলিয়ার (র.) অনেক কারামত লোকমুখে ছড়িয়ে আছে।




আরও খবর 28

Sponsered content