প্রতিনিধি ১২ নভেম্বর ২০২৫ , ১১:০৭:২৮ প্রিন্ট সংস্করণ

চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশ উপজেলায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক গাছবাড়িয়া কলঘর বরুমতি ব্রীজে মেসার্স বিসমিল্লাহ ষ্টোর এর স্বত্বাধিকারী মীর আহমদ কে দুর্বৃত্তরা হামলা করে নগদ প্রায় ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা এবং তার হাতে থাকা ২ টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী মীর আহমেদের সূত্রে জানা যায়, সোমবার রাত ১১ টায় দোকান বন্ধ করে মীর আহমদ বরুমতি ব্রীজের উপর সাথে সাথে পিছনে একটি সিএনজি আসে,তখন উৎপেতে থাকা ৩ জন দুর্বৃত্ত পিছন থেকে ধাক্কা দেয় নগদ টাকা ও মোবাইল ছিনতাই করে দ্রুত গতিতে সিএনজি করে পালিয়ে যায়।
এই ব্যাপারে মীর আহমেদ চন্দনাইশ থানায় একটি সাধারণ ডায়রী করেন।
সাংবাদিক লোকমান হাকিম বলেন, গাছবাড়িয়া বরুমতি ব্রীজ, ভেন্ন্যেপুপুর পাড়, পেট্রোল পাম্প এলাকায় দিন দিন চন্দনাইশ এরূপ কার্যক্রম বেড়েই চলেছে,এই সব কার্যক্রমের বন্ধের ব্যবস্থা নিতে চন্দনাইশ থানা পুলিশ ও আইনশৃঙ্খলার বাহিনীর প্রতি জোড়ালো আহবান জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী অভিযোগ করেন যে, উপজেলায় সাম্প্রতিককালে ছিনতাই, চুরি ও ডাকাতির মতো অপরাধমূলক কার্যক্রম আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে।এর থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি।