Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
জাতীয়

ভোলার মেঘনায় ঝড়ের কবলে পড়ে ১১ ট্রলার ডুবি

  প্রতিনিধি ১ আগস্ট ২০২৩ , ১০:৩৯:৪৭ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: ভোলার মেঘনায় ঝড়ের কবলে পড়ে ১১টি মাছধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এর মধ্যে মনপুরায় সাতটি ও দৌলতখানে চারটি ট্রলার ডুবেছে।

তবে এসব ট্রলার ডুবির ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে ট্রলারগুলো ডুবে যায়।




ডুবে যাওয়া ট্রলারগুলোর মালিকদের নাম-পরিচয় পাওয়া যায়নি।ট্রলারগুলো উদ্ধারে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড চেষ্টা চালাচ্ছে।

জানা গেছে, দুপুরে জেলেরা মেঘনায় মাছ শিকার করছিলেন। এসময় ঝড় উঠলে একে একে ১১টি ট্রলার ডুবে যায়। পরে অন্য জেলেরা দুর্ঘটনা কবলিত ১১ ট্রলারের মাঝি-মাল্লা ও জেলেদের উদ্ধার করে।




জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্ল্যাহ এ তথ্য নিশ্চিত করে জানান, ট্রলারডুবির ঘটনা ঘটলেও কেউ নিখোঁজ নেই। দুর্ঘটনা কবলিত ট্রলারগুলো উদ্ধারে কাজ করছে কোস্টগার্ড।




আরও খবর 17

Sponsered content