প্রতিনিধি ৩ এপ্রিল ২০২৬ , ১২:১০:৪৩ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: বৃহস্পতিবার ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদউল্লাহ
ঢাকা: ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদউল্লাহ।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দিল্লিতে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ভারতীয় সেনাবাহিনীর ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
ভারতীয় সেনাবাহিনী জানায়, এ সাক্ষাতের সময় তারা যৌথ প্রশিক্ষণের উদ্যোগসহ দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন।
এ ছাড়া, সেনাপ্রধান ও হাইকমিশনার আঞ্চলিক শান্তি ও নিরাপত্তায় আরও গভীর সহযোগিতার সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন।