Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
জাতীয়

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাসের পরিকল্পনা

  প্রতিনিধি ১ এপ্রিল ২০২৬ , ১২:১৩:৪৫ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে স্কুলগুলোতে অনলাইন এবং অফলাইনে ক্লাস নেওয়ার পরিকল্পনা নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এজন্য সপ্তাহে তিন দিন অনলাইনে এবং তিন দিন সরাসরি ক্লাস হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয়ে ঢাকা মহানগরের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক, বোর্ড কর্মকর্তা ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয় সভায অনুষ্ঠিত হয়।

সেখানে সপ্তাহে ছয় দিনই ক্লাসের সিদ্ধান্ত হয়েছে। তিন দিন অনলাইন ও তিন দিন অফলাইনে ক্লাস হবে। জোড়-বিজোড় রোল বা দিন ভাগ করে এই পদ্ধতিতে ক্লাস হবে।
এরআগে সচিবালয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, বৈশ্বিক সংকট ও জ্বালানি পরিস্থিতির প্রেক্ষাপটে অনলাইন ও অফলাইন সমন্বিত (ব্লেন্ডেড) পদ্ধতি চালুর চিন্তা করছে সরকার।

এ বিষয়ে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে এবং শিগগিরই মন্ত্রিসভা বৈঠকে প্রস্তাব উপস্থাপন করা হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি। আগামী বৃহস্পতিবারের মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে এবং সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিকভাবে স্কুল পর্যায়ে এ পদ্ধতি চালুর বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হলেও কলেজ পর্যায়েও তা প্রযোজ্য হতে পারে কি না, সে বিষয়েও আলোচনা চলছে।
তবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আপাতত ভিন্ন ব্যবস্থাপনা থাকতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।

তিনি বলেন, বিশেষ করে মহানগরীগুলোতে ট্রাফিক জট, জ্বালানি সংকট এবং আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব মোকাবিলায় বিকল্প ব্যবস্থাও ভাবা হচ্ছে। এর মধ্যে শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু, বৈদ্যুতিক বাস, মেট্রো ও সৌরশক্তিচালিত পরিবহন ব্যবস্থার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।

 

আরও খবর 17

Sponsered content