Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
দক্ষিণ চট্টগ্রাম

বিশিষ্ট সমাজসেবক মরহুম এমতাজুল হক চৌধুরীর স্মরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি ১২ জানুয়ারি ২০২৬ , ১০:৫৯:৫৪ প্রিন্ট সংস্করণ

অরুণ নাথ : শিক্ষানুরাগী এমতাজুল হক চৌধুরীর কর্মময় জীবন ও শিক্ষার প্রসারে তাঁর অবদান স্মরণে ১১ জানুয়ারি রবিবার চট্টগ্রাম নগরীর জামালখানস্হ সিনিয়র ক্লাবে স্মরণ সভা আয়োজন উপলক্ষে এক সভার আয়োজন করা হয়।

কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয় ও বাঁশখালী ডিগ্রী কলেজ এর প্রতিষ্ঠাতা, পরম শিক্ষানুরাগী সর্বজন শ্রদ্ধেয় মরহুম এমতাজুল হক চৌধুরীর ৫৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাঁশখালী সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে স্মরণসভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

এতে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ গবেষক প্রফেসর এ ওয়াই এম জাফর, বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ প্রফেসর (ডাঃ) সৈয়দ মেজবাহুল হক, ডাঃ রশিদ আহমেদ, মনিরুল আলম আজাদ, মোহাম্মদ নাসির উদ্দিন সোহাগ, সাবেক পৌর মেয়র কামরুল ইসলাম হোসাইনী, সাবেক সরকারি কর্মকর্তা মোহাম্মদ আবু জাহের চৌধুরী, হাসান মোস্তফা, লায়ন সব্বির আহমেদ ওসমানী, অজিত কুমার দাস, বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ বশির উদ্দিন আহমেদ কনক, এন.এ. হেলাল চৌধুরী, নাফিজ মিনহাজ, অচ্যুত সিকদার, আবু ওবাইদা আরাফাত প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে দ্রুততম সময়ে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ প্রফেসর (ডাঃ) সৈয়দ মেজবাহুল হককে আহ্বায়ক ও বিশিষ্ট সমাজ সেবক মনিরুল আলম আজাদকে সদস্য-সচিব করে ২১ সদস্য বিশিষ্ট স্মরণসভা আয়োজন কমিটি গঠন করা হয়।

আরও খবর 28

Sponsered content