Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
পার্বত্য চট্টগ্রাম

বিপথগামীদের স্বাভাবিক জীবনে আসার আহবান উপদেষ্টা সাখাওয়াত হোসেনের

  প্রতিনিধি ৭ ফেব্রুয়ারি ২০২৫ , ৯:৪৪:৫২ প্রিন্ট সংস্করণ

মোঃ শহিদুল ইসলাম শহীদঃ একসময়ে শান্তি সম্প্রীতি সুন্দরের লীলাভূমি নামে খ্যাত বান্দরবান জেলা, এখানে বৌদ্ধ অনাথালয় পরিদর্শনে আসেন নৌ পরিবহণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব:)এম সাখাওয়াত হোসেন।

পরিদর্শন‌ পরবর্তী সাংবাদিকদের ব্রিফিং কালে পার্বত্য জেলার গহিন পাহাড়ে লুকিয়ে থেকে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করছে তাদের স্বাভাবিক জীবনে আসার আহবান জানান।

৭ই ফেব্রুয়ারি ২০২৫ দুপুরে, বান্দরবান জেলা শহরের বৌদ্ধ অনাথালয় পরিদর্শন পরবর্তী উপরোক্ত কথা বলেন নৌ পরিবহণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব:)এম সাখাওয়াত হোসেন।

উপদেষ্টা বলেন, বিপথে পরিচালিত হতে গিয়ে পাহাড়ে সন্ত্রাসী কর্মকান্ড করে কোন লাভ হয়নি, আগামীতে ও হবে না। সমস্যার মূল খুঁজে এর সমাধান করতে হবে, এই দেশ আমার আপনাদের সকলের তাই সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় আমাদের কাজ করতে হবে।

এসময় উপদেষ্টা আরো বলেন বান্দরবানের সন্ত্রাসী কর্মকান্ড বেড়ে যাওয়ার সংবাদ শুনে অত্যন্ত দু:খ পেয়েছি,সমস্যা সমাধানে যে সরকারই আসুক না কেন,স্থানীয় সিনিয়র ব্যক্তিদের নিয়ে এই সমস্যা সমাধান করার আহবান জানান তিনি।

এতে সাথে ছিলেন বান্দরবান ৬৯ পদাতিক বিগ্রেডের কর্মান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এসএম রাকিব ইবনে রেজওয়ান , পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থান জামা লুসাই, জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাওছার,বান্দরবান বৌদ্ধ অনাথালয়ের সভাপতি পঞঞানন্দ মহাথের, সমাজ সেবা বিভাগের উপ পরিচালক মিলটন মহুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও খবর 29

Sponsered content