Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানে সেনাবাহিনীর বিভিন্ন মানবিক সহায়তা প্রদান অব্যাহত

  প্রতিনিধি ২৯ ডিসেম্বর ২০২৪ , ৯:২০:৫৯ প্রিন্ট সংস্করণ

মোঃ শহিদুল ইসলাম শহীদঃ বিজয়ের মাস উপলক্ষে পার্বত্য জেলা বান্দরবানের রুমায় সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় শীতবস্ত্র এবং মানবিক সহায়তা অব্যাহত রাখছে বাংলাদেশ সেনাবাহিনী।

তার অংশ হিসেবে রবিবার ২৯ ডিসেম্বর’২৪ ইংরেজি,১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্টের দায়িত্বপূর্ণ বাকলাই পাড়া সাবজোনের দোলাচরন মুরং পাড়ায় ক্রামা সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠান মেরামতের জন্য অনুদান, স্কুলের শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ, মানবিক সহায়তা ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

দি ম্যাজেস্টিক টাইগার্স এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরদার জুলকার নাইন, বিএসপি, পিএসসি উপস্থিত হয়ে পাড়াতে সকলের সাথে কুশলাদি বিনিময় ও উক্ত সহায়তা সামগ্রী বিতরণ করেন। এ সময় সেনা সাবজোন কমান্ডার ছাড়াও সামরিক বেসামরিক বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় শীতবস্ত্র ও অনুদান পেয়ে পাড়াবাসী সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং বলেন,সেনাবাহিনী আমাদের যে সেবা ও সহযোগীতা করছে তা সত্যি প্রশংসার দাবিদার,আমরা মুরং সম্প্রদায় সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

পাড়া পরিদর্শনকালে অধিনায়ক ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্ট বলেন সেনাবাহিনী সব সময় সাধারণ জনগনের পাশে ছিল, পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।পাহাড়ে বসবাসরত সব জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা এবং সুরক্ষার পাশাপাশি সবার মাঝে সম্প্রীতি বজায় রাখতেও বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর।

আরও খবর 29

Sponsered content