Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

ফিলিস্তিনের পক্ষে জনমত গঠন করবেন মেয়র শাহাদাত

  প্রতিনিধি ২৫ জুন ২০২৫ , ১২:০১:১৮ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার শিকার নিরীহ জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

সোমবার (২৩ জুন) রাতে রাজধানীর বারিধারায় বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রামাদানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এই সমবেদনা জানান।

মেয়র বলেন, ফিলিস্তিনের নিরীহ জনগণ দীর্ঘদিন ধরে দখলদার ইসরায়েলি বাহিনীর জুলুম, নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়ে আসছেন। একজন মানবিক নাগরিক এবং জনপ্রতিনিধি হিসেবে আমি মনে করি, এই দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

চট্টগ্রামের জনগণকে ফিলিস্তিনের সংগ্রামের সঙ্গে সম্পৃক্ত করতে রাষ্ট্রদূতকে চট্টগ্রাম সফরের আমন্ত্রণ জানান মেয়র। তিনি বলেন, আমি চাই, চট্টগ্রামের মানুষ সরাসরি ফিলিস্তিনের মানুষের কষ্ট এবং সংগ্রামের কথা জানুক। রাষ্ট্রদূত ও তার প্রতিনিধিদল নিয়ে চট্টগ্রামে একটি জনমত গঠনের কর্মসূচি আয়োজন করব।

রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রামাদান মেয়রের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বাংলাদেশ সব সময় ফিলিস্তিনের পাশে থেকেছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের এই উদারতা আমাদের জন্য অত্যন্ত প্রেরণাদায়ক।

সভায় সিদ্ধান্ত হয়, রাষ্ট্রদূত ও তার প্রতিনিধিদল শিগগিরই চট্টগ্রাম সফর করবেন এবং সেখানে পেশাজীবী, নাগরিক সমাজ ও রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। মেয়র আশা প্রকাশ করেন, ফিলিস্তিন ও বাংলাদেশের বন্ধুত্ব ও ভ্রাতৃত্ব ভবিষ্যতেও অটুট থাকবে।

আরও খবর 25

Sponsered content