Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত

  প্রতিনিধি ২২ জানুয়ারি ২০২৬ , ৯:৩৪:৪২ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক :: বন্দর নগরী চট্টগ্রামের পূর্ব নাসিরাবাদস্থ ২নং গেইটে অবস্থিত ‘ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে শীতকালীন পিঠা উৎসব এর আয়োজন করা হয়। অধ্যক্ষ আসাদ আদিলের সভাপতিত্বে ও আরবি বিভাগের কো-অর্ডিনেটর সাজ্জাদ হোসাইন ও শিক্ষক ইফতেখার উদ্দিনের যৌথ সঞ্চালনায় ২২ জানুয়ারি ২০২৬ খ্রি. স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

পিঠা উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন কোতোয়ালি থানা সহকারি শিক্ষা অফিসার আবু তোরাব । বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ডা. আব্দুল্লাহ খান, অধ্যক্ষ মুস্তফা রেজাউল মনির, ইঞ্জিনিয়ার মতিউর রহমান, ডা.আব্দুল হালিম চৌধুরী, জাফর উল্লাহ চৌধুরী, আশরাফ উদ্দিন জোবাইর। অনুষ্ঠানে প্রধান অতিথি গ্রাম বাংলার ঐতিহ্যের ধারক মজাদার বিভিন্ন পিঠার পরিচয় তুলে ধরেন এবং এ ধরনের অনুষ্ঠান সর্ব পর্যায়ে ছড়িয়ে দেয়ার গুরুত্বারোপ করেন।একই সাথে এর ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।

সকল ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠানে প্রায় শতাধিক রকমের পিঠার সমাহার ছিলো। এতে আরো বক্তব্য রাখেন ভাইস প্রিন্সিপাল হিজবুন নাহার, সিনিয়র সেকশন কো-অর্ডিনেটর ফাহমিদা কাউনাইন, মিডল সেকশন কো-অর্ডিনেটর ইসমাত জাহান, জুনিয়র সেকশন কো-অর্ডিনেটর নার্গিস আকতার, আতিয়া রহমানি, দেলোয়ার হোসেন, শহিদুল্লাহ তাহসিন, বদরুল আহসান ও আশরাফ উদ্দিন আহমেদ প্রমুখ।

আরও খবর 25

Sponsered content