Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
জাতীয়

৫১ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল

  প্রতিনিধি ১২ মে ২০২৪ , ৯:১৩:৫৯ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। রোববার (১২ মে) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এতে দেখা গেছে, এবারের ৫১ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।




ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছরে মোট ৩ হাজার ৭৯৯টি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ২৯ হাজার ৮৬১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। এরমধ্যে ২ হাজার ৯৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

গত বছরের তুলনায় এবারে কেন্দ্রের সংখ্যা কমেছে। গেল বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ৩ হাজার ৮১০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র কমলেও বেড়েছে অংশ নেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা। এ বছর মোট কেন্দ্রের সংখ্যা ছিল ২৯ হাজার ৭১৪টি। শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২ হাজার ৩৫৪টি। শূন্য পাস ছিল প্রতিষ্ঠান ৪৮টি।




প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ঢাকাবোর্ডে পাসের হার ৮৩ দশমিক ৯২ শতাংশ, বরিশালে ৮৯ দশমিক ১৩ শতাংশ, চট্টগ্রামে ৮২ দশমিক ৮০ শতাংশ, কুমিল্লায় ৭৯ দশমিক ২৩ শতাংশ, দিনাজপুরে ৭৮ দশমিক ৪০ শতাংশ, রাজশাহীতে ৮৯ দশমিক ২৬ শতাংশ, সিলেটে ৭৩ দশমিক ৩৫ শতাংশ, ময়মনসিংহ ৮৪ দশমিক ৯৭ শতাংশ ও যশোরে ৯২ দশমিক ৩২ শতাংশ। আর মাদরাসা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৬৬ শতাংশ।




উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষা শেষ হয় গত ১২ মার্চ। ব্যবহারিক পরীক্ষা ১৩ মার্চ থেকে ২০ মার্চের মধ্যে অনুষ্ঠিত হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীন এ বছর ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন ১৬ লাখ ৬ হাজার ৮৭৯ জন। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার্থী মোট ২ লাখ ৪২ হাজার ৩১৪ জন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ২৬ হাজার ৩৭৩ জন।

আরও খবর 17

Sponsered content