Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
জাতীয়

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে ট্রাফিক নির্দেশনা জারি

  প্রতিনিধি ২৪ ডিসেম্বর ২০২৫ , ১০:৪২:২২ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার (২৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৫৫ মিনিটে তারেক রহমান লন্ডন থেকে দেশে প্রত্যাবর্তন করবেন। তিনি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) হয়ে এভারকেয়ার হাসপাতাল অতিক্রম করে গুলশান বাসভবনে যাবেন।

এ উপলক্ষে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত রাস্তায় অতিরিক্ত জনসমাগমের সম্ভাবনা থাকায় সুষ্ঠু ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থাপনার স্বার্থে সংশ্লিষ্ট সবাইকে কিছু নির্দেশনা প্রতিপালনের অনুরোধ জানিয়েছে ডিএমপি।

ডিএমপি জানায়, তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে আসা ব্যক্তিরা কোনো ব্যাগ, লাঠি বা সন্দেহজনক সামগ্রী বহন করতে পারবেন না। কেউ তার গাড়িবহরে যুক্ত হতে পারবেন না। পাশাপাশি মোটরসাইকেল নিয়ে কোনোভাবেই গুলশান, বনানী থেকে বিমানবন্দর পর্যন্ত রাস্তায় অবস্থান বা চলাচল করা যাবে না।

যান চলাচল ও বিকল্প সড়ক আগামীকাল ভোর ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মহাখালী থেকে আব্দুল্লাহপুর এবং কুড়িল থেকে মস্তুল পর্যন্ত পূর্বাচল এক্সপ্রেসওয়ে এড়িয়ে চলার জন্য অনুরোধ করা হয়েছে।

এ সময় বিকল্প হিসেবে যেসব সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে—আব্দুল্লাহপুর-কামারপাড়া-ধউর ব্রিজ-পঞ্চবটি-মিরপুর বেড়িবাঁধ হয়ে গাবতলী রুট উত্তরা ও মিরপুরবাসীর জন্য: হাউজ বিল্ডিং–জমজম টাওয়ার–১২ নম্বর সেক্টর খালপাড়–মেট্রোরেল উত্তরা উত্তর ও সেন্টার স্টেশন–মিরপুর ডিওএইচএস রুট গুলশান, বাড্ডা ও প্রগতি স্মরণী এলাকার যাত্রীদের জন্য: গুলশান-১/পুলিশ প্লাজা–আমতলী–মহাখালী রুট মহাখালী বাস টার্মিনাল থেকে ময়মনসিংহ ও টাঙ্গাইলগামী যানবাহনের জন্য: মিরপুর–গাবতলী রোড কাঞ্চন ব্রিজ এলাকা থেকে আগত যানবাহনের জন্য: বসুন্ধরা আবাসিক এলাকার ভেতর দিয়ে মাদানি অ্যাভিনিউ রুট তেজগাঁও-মিরপুরসহ বিভিন্ন এলাকা থেকে আগত যানবাহনের জন্য: মিরপুর ডিওএইচএস হয়ে মেট্রোরেলের নিচের সড়ক। এছাড়া যাত্রীদের বিকল্প হিসেবে ঢাকা–জয়দেবপুর রুটের ট্রেন ও মেট্রোরেল ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। বিদেশগামী ও হজযাত্রীদের এয়ারপোর্টে যেতে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

পার্কিংয়ের নির্ধারিত স্থান

অভ্যর্থনা জানাতে আগত নেতাকর্মীদের যানবাহনের জন্য নির্ধারিত পার্কিং এলাকাগুলো হলো—
১. টঙ্গী জয়দেবপুর রোড থেকে আগত গাড়ি: টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠ
২. সিলেট ও চট্টগ্রাম থেকে আগত গাড়ি: পূর্বাচল নীলা মার্কেট/পূর্বাচল বাণিজ্য মেলা মাঠ
৩. বাবুবাজার ও বসিলা ব্রিজ হয়ে আগত গাড়ি: আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠ
৪. আমিনবাজার-গাবতলী হয়ে আগত গাড়ি: উত্তরা ১৭ নম্বর সেক্টর, দিয়াবাড়ি পশুরহাট মাঠ (বউ বাজার)
৫. মাওয়া রোড ও বুড়িগঙ্গা ব্রিজ হয়ে আগত গাড়ি: মতিঝিল বাণিজ্যিক এলাকা।

ডিএমপি জানায়, জরুরি সেবায় ব্যবহৃত যানবাহন (অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসসহ) এ নির্দেশনার আওতামুক্ত থাকবে। সব ডাইভারশন বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর ৪টা থেকে কার্যকর হবে।

আরও খবর 17

Sponsered content