প্রতিনিধি ১২ জুলাই ২০২৫ , ১০:১৫:১৮ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরী : চট্টগ্রামের ফটিকছড়ির লেলাং শাহনগর হাদীনগর দরবার শরীফের শাহ হাদীয়া মাবুদিয়া সুন্নিয়া মাদ্রাসা ময়দানে ৩ দিন ব্যাপী আজিমুশশান শোহাদায়ে কারবালা মাহফিল সম্পন্ন হয়েছে। (৯,১০,১১,জুলাই) বুধবার,বৃহস্পতিবার, শুক্রবার আঞ্জুমানে শাহ হাদীয়া মাবুদীয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে প্রত্যেহ বাদে জোহর থেকে শাহাজাদা সৈয়দ মিনহাজ উদ্দীন শাহ’র সঞ্চালনায় আওলাদে হাদী পীরে তরীকত খলিফায়ে দরবারে আ’লা হযরত সাজ্জাদানশীনে হাদীনগর দরবার শরীফ আল্লামা সৈয়দ শহিদুল আলম শাহ আল হাদী (মাঃজিঃআঃ)’র সভাপতিত্বে ৩দিন ব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল উপলক্ষে বিভিন্ন কর্মসূচি খতমে কুরআন, খতমে আহলে বায়াতে রাসুল (সাঃ), খতমে বিছমিল্লাহ শরীফ, খতমে এখলাছ শরীফ, খতমে গাউছিয়া শরীফ,খতমে কাদেরীয়া শরীফ,খতমে খাজেগান শরীফ, খতমে দরুদে নারিয়া শরীফ, ওলামায়ে কেরাম গনের তকরির ও তাবারুক বিতরণ।
প্রথম দিনের প্রথম অধিবেশনে প্রধান বক্তা ছিলেন মাওলানা মোহাম্মদ আলী মর্তুজা, দ্বিতীয় অধিবেশনে প্রধান বক্তা ছিলেন আল্লামা মুফতি তৈয়ব খান আল কাদেরী মাঃজিঃআঃ। তৃতীয় অধিবেশনে প্রধান বক্তা ছিলেন আল্লামা আবুল কাশেম নূরী (মাঃজিঃআঃ)। ২য় দিনের প্রথম অধিবেশনের প্রধান বক্তা ছিলেন আল্লামা ফিরোজ আলম রেজভী। ২য় অধিবেশনে প্রধান বক্তা ছিলেন আল্লামা ওমর ফারুক (নঈমী মাঃজিঃআঃ)। ৩য় অধিবেশনে উদ্বোধন ছিলেন প্রধান বক্তা ছিলেন আল্লামা ফরিদুল আলম রেজভী (মাঃজিঃআঃ)।
তৃতীয় দিন প্রথম অধিবেশনের প্রধান বক্তা ছিলেন আল্লামা গাজী মঈন উদ্দিন রেজভী (মাঃজিঃআঃ)। ২য় অধিবেশনের হাফেজ কারী আল্লামা শফিকুল ইসলাম শাহ আল কাদেরী (মাঃজিঃআঃ)। তৃতীয় অধিবেশনে প্রধান বক্তা ছিলেন আল্লামা সাইফুল ইসলাম বারী (মাঃজিঃআঃ)। প্রতিদিন বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য বহু ওলামায়ে কেরামগন, প্রতিদিন মাহফিলে উপস্থিত ছিলেন অনেক ভক্ত, মুরিদান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তৃতীয় দিনের শেষ অধিবেশনে মেহমানে আলা হিসেবে উপস্থিত ছিলেন গাউছে পাকের আওলাদ আল্লামা সৈয়দ শাহ মোহাম্মদ ফয়জান আশরাফ আল আশরাফী জিলানী, (মাঃজিঃআঃ) সভাপতির বক্তব্য মিলাদ কিয়াম ও মেহমানে আলার বয়ান আখেরী মোনাজাতের মাধ্যমে ৩ দিন ব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল সমাপ্তি হয়।