Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

ফটিকছড়িতে ইটভাটা ধ্বংস, ২২ লাখ টাকা জরিমানা আদায়

  প্রতিনিধি ৩ ডিসেম্বর ২০২৫ , ১১:৩৮:০৬ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরী : চট্টগ্রামের ফটিকছড়িতে ১টি ইটভাটা ধ্বংস এবং ৮ ইট ভাটাকে ২২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

৩ ডিসেম্বর বুধবার দিনব্যাপী এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা ও উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ান-উল-ইসলাম।

জানা যায়, অভিযানে হারুয়ালছড়ির মেসার্স এনএস ব্রিকস (এনএস) কে বেলার রিট মামলার প্রেক্ষিতে উচ্চ আদালতের নির্দেশে ইটভাটাটির চিমনিসহ কিলন ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়াও মেসার্স হালদা ব্রিকস (HBI) কে ৪ লাখ টাকা, সুয়াবিলের মেসার্স সিরাজ ব্রিকস (SBM) কে ৪ লাখ টাকা, সুয়াবিলের মেসার্স আবুল কালাম ব্রিকস (KBM) কে ৪ লাখ টাকা, সুয়াবিলের মেসার্স এবিসি-১ ব্রিকস কে ৪ লাখ টাকা, সুয়াবিলের মেসার্স এবিসি-২ ব্রিকস কে দেড় লাখ টাকা, মেসার্স একতা ব্রিকসকে ২ লাখ টাকা, শাহজালাল ব্রিকস (SBI) কে ১ লাখ টাকা ও হাজী ইউনুচ ব্রিকস (YBM)কে দেড় লাখ টাকা জরিমানা করে আদায় করা হয়।

জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) ও বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর কতিপয় ধারা লঙ্ঘন করায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে, ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি ছিটিয়ে ভাটার আগুন নিভিয়ে দেয়া হয়, চিমনি এবং কাঁচা ইট ভেঙ্গে দেয়া হয়। এছাড়াও পৌরসভা এলাকায় ইটভাটা স্থাপন করে, জ্বালানি কাঠ পুড়িয়ে ইট পোড়ানোয় জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন, পরিদর্শক চন্দন বিশ্বাস ও ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেখার উদ্দিন।

অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন র‍্যাব-০৭ চট্টগ্রাম এর সদস্যবৃন্দ, চট্টগ্রাম আনসার সদর দপ্তরের সদস্যবৃন্দ, ফটিকছড়ি থানার পুলিশ সদস্যবৃন্দ। এছাড়াও ভ্রাম্যমান আদালত সার্বিক সহযোগীতা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চট্টগ্রাম এর ফটিকছড়ি স্টেশনের সদস্যগন।

জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ান-উল-ইসলাম ।

আরও খবর 27

Sponsered content