Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
জাতীয়

ঝড়ো বাতাসে মেঘনায় ৪ ট্রলার ডুবি, নিখোঁজ ৩০

  প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২৪ , ৫:০০:৩৭ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: বৈরী আবহাওয়ার কারণে ঝড়ের কবলে পড়ে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে চারটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ৩০ জন জেলে নিখোঁজ রয়েছে বলে ট্রলার মালিকরা জানিয়েছেন।

ডুবে যাওয়া ট্রলারগুলো হলো- জানু মাঝি, দেলোয়ার মাঝি, হেলাল মাঝি ও বাবর মাঝির একটি করে মোট চারটি ট্রলার।




শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যার মধ্যে উপজেলার বুড়িরচর ইউনিয়নের বুড়ির দোনা ঘাট এলাকার মেঘনা নদীতে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে।

স্থানীয়রা ধারণা, এ ঘটনায় ৩০ জন জেলে নিখোঁজ রয়েছেন। তবে তাৎক্ষণিক নিখোঁজ জেলেদের নাম ঠিকানা পাওয়া যায়নি।




স্থানীয়রা আরও জানায়, সাগর উত্তাল থাকায় বিকেলের দিকে মাছ ধরার ট্রলারগুলো ঘাটে ফিরতে শুরু করে। যাত্রাপথে ট্রলারগুলো মেঘনা নদীর বুডির দোনা এলাকায় পৌঁছলে বৈরী আবহাওয়ায় ঝড়ো বাতাসের কবলে পড়ে পর্যায়ক্রমে চারটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। পরে পাশে থাকা মাছ ধরার অন্য ট্রলার গুলো কিছু জেলেকে উদ্ধার করে। তবে জেলেদের মাছ ধরার জাল ট্রলারসহ নদীতে তলিয়ে যায়। এছাড়া মেঘনা নদীতে আরও কয়েকটি ট্রলার রয়েছে। সেগুলোর এখনও কোনো খবর পাওয়া যায়নি। দুর্ঘটনায় দেলোয়ার মাঝি গুরুতর আহত হয়েছেন বলে জানা যায়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ বলেন, মাছ ধরার ট্রলার ডুবির বিষয়টি শুনেছি। তবে এ বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি।




আরও খবর 17

Sponsered content