Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

পুলিশ জনগণের শাসক নয়-সেবক: পুলিশ কমিশনার

  প্রতিনিধি ২৫ জুন ২০২৫ , ১০:১০:৩১ প্রিন্ট সংস্করণ

মু. হোসেন বাবলা: চট্টগ্রাম উপজেলার বেতবুনিয়ায় পুলিশ স্পেশ্যাল ট্রেনিং স্কুলে গত ২২ জুন দিনব্যাপী ১৭ তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিএমপি কমিশনার হাসিব আজিজ (বিপিএম) ‌বলেছেন, পুলিশ জনগণের শাসক নয়, সেবক হিসেবে ।

টিআরসিদের কে ন্যায়, নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালনের জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও তিনি পুলিশ বাহিনীকে আরো আধুনিক,গতিশীল ও আস্থার জায়গায় পরিণত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন।

উক্ত সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে তিনি প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও বিভিন্ন ইভেন্টে চৌকস নৈপুণ্যের জন্য বিশেষ পুরস্কার প্রদান করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা হাসিব আজিজ বিপিএম।

চট্টগ্রাম পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুল পিএসটিএস’ কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) ড. মো. আব্দুস সোবহান পিপিএম’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আহসান হাবীব পলাশ।

এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপিবিএন (পার্বত্য চট্টগ্রাম) ডিআইজি নজরুল ইসলাম, রাঙামাটি পুলিশ সুপার ড.এস এম ফরহাদ হোসাইন, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু,রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) জাহেদুল ইসলাম পিপিএম,কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান,কাউখালী থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সোহাগ সহ পিএসটিএস, বেতবুনিয়া, রাঙামাটি এবং বিভিন্ন প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি সদস্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, গণমাধ্যম প্রতিনিধি এবং বিশিষ্ট সমাজসেবক সংগঠক, ব্যবসায়ী প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন।

আরও খবর 27

Sponsered content