Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
পার্বত্য চট্টগ্রাম

পদত্যাগ করলেন এনডিপির রাঙামাটির প্রধান সমন্বয়কারী বিপুল জ্যোতি চাকমা

  প্রতিনিধি ১ ডিসেম্বর ২০২৫ , ৯:৩৭:৩২ প্রিন্ট সংস্করণ

মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি জেলা প্রতিনিধি:- ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাঙামাটি পার্বত্য জেলার প্রধান সমন্বয়কারী বিপুল জ্যোতি চাকমা। ব্যক্তিগত, পারিবারিক ও দীর্ঘদিনের মানসিক চাপকে কারণ হিসেবে উল্লেখ করে তিনি দলীয় সকল কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছেন।

​বিপুল জ্যোতি চাকমা তাঁর ফেসবুক পোস্টে লেখেন:
​আমি, বিপুল জ্যোতি চাকমা, প্রধান সমন্বয়কারী, জাতীয় নাগরিক পার্টি – এনসিপি, রাঙামাটি পার্বত্যজেলা, ব্যক্তিগত, পারিবারিক ও দীর্ঘদিনের মানসিক চাপের কারণে, আজ ৩০/১১/২০২৫ ইং তারিখ হতে দলীয় সকল কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। আমি শীঘ্রই আমার স্বাক্ষরিত অব্যাহতি পত্র কেন্দ্রীয় নেতৃত্বের নিকট প্রেরণ করবো।

​রাঙামাটি পার্বত্যজেলায় এনডিপির একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিত ছিলেন বিপুল জ্যোতি চাকমা। তাঁর এই আকস্মিক পদত্যাগের সিদ্ধান্ত রাজনৈতিক মহলে জল্পনা সৃষ্টি করেছে। যদিও তিনি মানসিক চাপকে কারণ হিসেবে উল্লেখ করেছেন, তবে তাঁর পদত্যাগের পেছনের প্রকৃত কারণ নিয়ে স্থানীয় রাজনীতিতে নানা আলোচনা শুরু হয়েছে।
​এই পদত্যাগের ফলে রাঙামাটি জেলায় এনসিপির সাংগঠনিক কার্যক্রমে কী ধরনের প্রভাব পড়ে, এখন সেটাই দেখার বিষয়।

আরও খবর 29

Sponsered content