Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
পার্বত্য চট্টগ্রাম

নানিয়ারচরে কৃষি ব্যাংকের নবনির্মিত ভবনের উদ্বোধন

  প্রতিনিধি ৫ জানুয়ারি ২০২৬ , ১১:৪৩:১১ প্রিন্ট সংস্করণ

​মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি জেলা প্রতিনিধি:- রাঙামাটির নানিয়ারচরে আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। গত রবিবার সকালে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ফিতা কেটে এই নতুন ভবনের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের উপব্যবস্থাপনা পরিচালক-১ (ডিএমডি) মোঃ আঃ রহিম।​প্রধান অতিথির বক্তব্যে মোঃ আঃ রহিম বলেন, বাংলাদেশ কৃষি ব্যাংক মূলত গণমানুষের ব্যাংক।

পাহাড়ের দুর্গম এলাকার কৃষকদের অর্থনৈতিক মূলধারায় সম্পৃক্ত করতে আমরা কাজ করে যাচ্ছি। নানিয়ারচরে নতুন এই ভবনের মাধ্যমে ব্যাংকিং সেবা আরও গতিশীল হবে। এখন থেকে স্থানীয় কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তারা বিভিন্ন স্কিমে আমানত রাখার পাশাপাশি সহজ শর্তে ক্ষুদ্র ঋণ এবং উন্নত অনলাইন ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন।​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের উপব্যবস্থাপনা পরিচালক-২ মোহাম্মদ খালেদুজ্জামান ও আইসিটি মহাবিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দীন রাজীব।

এছাড়াও নানিয়ারচর জোনের উপ-অধিনায়ক মেজর নাঈম-এর প্রতিনিধি হিসেবে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ শহিদুল্লাহ উপস্থিত ছিলেন।​উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন নানিয়ারচর কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপক সুমন চাকমা, সোনালী ব্যাংক পিএলসি শাখা ব্যবস্থাপক সোহেল বড়ুয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণলাল দেবনাথ, হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ মোহাম্মদ জোবাইদুর রহমান ভাষানী এবং উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর সরওয়ার কামালসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।​

বক্তারা আশা প্রকাশ করেন, আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই ভবনটি স্থানীয় কৃষিজীবী মানুষের ভাগ্য উন্নয়নে এবং এলাকার ব্যবসা-বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও খবর 29

Sponsered content