Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
পার্বত্য চট্টগ্রাম

নানিয়ারচরে অনুষ্ঠিত হলো ৭ম সার্বজনীন মহা সংঘদান

  প্রতিনিধি ১২ ডিসেম্বর ২০২৫ , ১১:২৭:১২ প্রিন্ট সংস্করণ

মোঃ কামরুল ইসলাম, রাংগামাটি জেলা প্রতিনিধি:- রাঙামাটির নানিয়ারচর উপজেলাবাসী সম্মিলিত উদ্যোগে এলাকার সার্বিক কল্যাণ, মারের অন্তরায় ও উপদ্রব থেকে পরিত্রাণ লাভের উদ্দেশ্যে আজ শুক্রবার ১২ ডিসেম্বর সফলভাবে ৭ম “সর্বজনীন মহাসংঘদান” অনুষ্ঠিত হয়েছে।

​নানিয়ারচর এলাকাবাসী ও সর্বজনীন মহাসংঘদান উদযাপন কমিটির যৌথ আয়োজনে সকাল ৯ ঘটিকায় এই পূণ্যময় অনুষ্ঠান শুরু হয়। ​​ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ এই অনুষ্ঠানে রাজবন বিহারের আবাসিক অধ্যক্ষ শ্রদ্ধেয় প্রজ্ঞালংকার মহাস্থবির সহ অন্যান্য শ্রদ্ধেয় ভিক্ষুগণ উপস্থিত থেকে ধর্মদেশনা ও আশীর্বাদ প্রদান করেন।

​অনুষ্ঠানে সম্মানিত পূণ্যার্থী হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সিঃ যুগ্ম জেলা জজ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান।

​অনুষ্ঠানকে সফল করার জন্য উদযাপন কমিটির সভাপতি প্রগতি চাকমা, নানিয়ারচর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান রনো বিকাশ চাকমা সহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সক্রিয় ভূমিকা পালন করেন। এই মহতী আয়োজনে এলাকার কয়েক হাজার পূণ্যার্থী সমবেত হন এবং বিশ্বের সকল প্রাণীর হিতসুখ ও মঙ্গলের জন্য প্রার্থনা করেন।
​এই ‘সর্বজনীন মহাসংঘদান’ মূলত দেব-মনুষ্য তথা বিশ্বের সকল প্রাণীর হিতসুখ, মঙ্গল এবং এলাকার সার্বিক কল্যাণে অনুষ্ঠিত হয়।

আরও খবর 29

Sponsered content