Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70
সারাদেশ

নকলায় এসিল্যান্ডের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ, অভিভাবককে ৬ হাজার টাকা জরিমানা

  প্রতিনিধি ৩০ নভেম্বর ২০২৫ , ১০:৪৫:০৫ প্রিন্ট সংস্করণ

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের নকলায় অপ্রাপ্তবয়স্ক কন্যার বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে ৬ হাজার টাকা জরিমানা আদায় করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি।

রবিবার (৩০ নভেম্বর) দুপুরে উরফা ইউনিয়নের উরফা গ্রামে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এ ব্যবস্থা গ্রহণ করেন। এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উরফা গ্রামের মো. এরশাদুল হক তার অপ্রাপ্তবয়স্ক কন্যার বাল্যবিবাহের আয়োজন করেন। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে এসিল্যান্ড ঘটনাস্থলে গিয়ে বাল্যবিবাহ বন্ধ করেন এবং বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭–এর ৮ ধারায় অভিভাবককে ৬ হাজার টাকা জরিমানা করেন। এসময় প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে না দেওয়ার অঙ্গীকার করেন তিনি।

সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি বলেন, “বাল্যবিবাহের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। জনসচেতনতার পাশাপাশি আইন প্রয়োগের মাধ্যমেও এ ধরনের অপরাধ প্রতিরোধ করা হবে।”

জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।

আরও খবর 4

Sponsered content