Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
পার্বত্য চট্টগ্রাম

ধীরে চলো নীতির কারণে থমকে আছে মৈত্রী শিশু সদন পাঠাগার নির্মাণ কাজ

  প্রতিনিধি ৩০ নভেম্বর ২০২৫ , ৯:৪৭:৩৭ প্রিন্ট সংস্করণ

মোঃ শহিদুল ইসলাম শহীদ,থানচি : শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়নের জন্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে উপজেলাধীন মৈত্রী শিশু সদনে ২০২৪/২৫ ও ২০২৫/২৬ অর্থবছরে পাঠাগার ভবন নির্মাণ কাজ হাতে নেয়,কিন্তু নির্মাণকারি প্রতিষ্ঠানের ধীরে চলো নীতির কারণে ২০২৫ সাল শেষ পর্যায়ে আসলেও শেষ হয়নি পাঠাগার নির্মাণ কাজ।

এই বিষয়ে মৈত্রী শিশু সদনের ভান্তে জানান আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলেছিলাম ওনারা বলেছেন অর্থ সংকটের কারণে কাজ শেষ হচ্ছে না,কাজ শেষ হলে আমার শিক্ষার্থীদের জন্য ভালো হতো।

এই বিষয়ে নির্মাণ কাজ সংশ্লিষ্ট মোঃ রিয়াজ থেকে জানতে চাইলে তিনি বলেন, দুই বছর জন্য এই কাজ হাতে নেওয়া হয়েছে, অথচ সরেজমিনে গিয়ে দেখা যায় টাঙানো সাইনবোর্ড অনুযায়ী ২০২৬ সাল আসতে সময় আছে আর একমাস। তিনি আরো বলেন, আমি বলেছি স্যারদেরকে বিল না দেন সিকিউরিটি টাকা দিলে সম্পূর্ণ কাজ শেষ করে দি,আপনার ডাউট থাকলে ইন্জিনিয়ার স্যারের সাথে কথা বলেন।

জেলা পরিষদের ইঞ্জিনিয়ার উনু মং প্রতিনিধিকে বলেন, টাকা বরাদ্দ না আসার কারণে পাঠাগার কাজ বন্ধ আছে।

আরও খবর 29

Sponsered content