Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
অর্থনীতি

দশ দিনে রেমিট্যান্স এলো ৯০ কোটি ডলার

  প্রতিনিধি ১২ মে ২০২৫ , ১০:০৭:২১ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: চলতি মে মাসের প্রথম ১০ দিনে প্রবাসী আয় এসেছে ৯০ কোটি ৩৪ লাখ ৯০ হাজার ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১১ হাজার ১১৩ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।সোমবার (১২ মে) এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

মে মাসের ১০ দিনের প্রবাসী আয় ইতিবাচক ধারাতে রয়েছে। এই ১০ দিনে প্রতিদিন গড়ে প্রবাসী আয় এসেছে ৯ কোটি ৩ লাখ ৪৯ হাজার ডলার। আগের বছরের মে আসে প্রতিদিন গড়ে প্রবাসী আয় এসেছিল ৭ কোটি ৫১ লাখ ৬৪ হাজার ৩৩৩ ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৭ কোটি ৯০ হাজার ডলার। রাষ্ট্রায়ত্ত খাতের কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৯ কোটি ৮১ লাখ ৫০ হাজার ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৩ কোটি ৩৬ লাখ ৫০ হাজার ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৬ লাখ ১০ হাজার ডলার।

একক সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে বেসরকারি ইসলামী ব্যাংকের মাধ্যমে ১৭ কোটি ৭১ লাখ ৪০ হাজার ডলার।

আরও খবর 13

Sponsered content