Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
খেলাধুলা

দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির নতুন উদ্যমে অনুশীলন শুরু

  প্রতিনিধি ১৪ জুন ২০২৩ , ১১:৫৫:২৭ প্রিন্ট সংস্করণ

ক্রীড়া ডেস্ক: নগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর‌ ফুটবল একাডেমির নিয়মিত অনুশীলন সিডিএ বালুর মাঠে অনুষ্ঠিত হয়েছে ।

সাবেক ইস্পাত একাদশ ফুটবল টিমের কৃতি খেলোয়াড় মোঃ আলাউদ্দিন মঙ্গলবার বিকেলে সিডিএ বালুর মাঠে অনুশীলন পরিদর্শন করেন এবং নতুন সদস্যদের মাঝে একাডেমি জার্সি বিতরণ ও হালিশহর একাদশ ক্লাবের দুই পরিচালক শফিক, সোহেল এর দেয়া ফুটবল প্রদান করা হয়েছে।




এসময়‌ হালিশহর একাদশ ক্লাবের একাধিক সদস্য, পরিচালক ও টিম ম্যানেজার সাংবাদিক মু :বাবুল হোসেন বাবলা সহ সহকারী কোচ উপস্থিত ছিলেন।




আগামী বৃহস্পতি ও শুক্রবার প্রীতি ম্যাচে অংশ নিতে জুনিয়র, সিনিয়র টিম দুটি প্রস্তুতি নিচ্ছে। সহকারী কোচ মোঃ মামুন এর তত্ত্বাবধানে এবং মাঠ সমন্বয়কারী আমীর খন্দকার, সদস্য মোঃ রাহাত হাসান সমন্বয়ে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি আসন্ন পাইওনিয়ার ফুটবল লিগ, বাফুফের অন্তর্ভুক্ত একাডেমি কাপ এবং স্থানীয় ফুটবল টুর্নামেন্টে অংশ গ্রহণ করতে জোর প্রস্তুতি চলছে। হালিশহর – বন্দর,পতেংগা এলাকার তরুণ প্রজন্মকে ক্রীড়া বিনোদন চর্চায় মনোনিবেশ করতে সবার প্রচেষ্টা প্রয়োজন।




আরও খবর 16

Sponsered content