Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
বিনোদন

‘ব্যাচেলর পয়েন্ট’ নতুন সিজনের ফার্স্ট লুক প্রকাশ

  প্রতিনিধি ১৪ মে ২০২৫ , ৯:২০:০৫ প্রিন্ট সংস্করণ

বিনোদন ডেস্ক: ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’র নতুন সিজন শুরু হতে যাচ্ছে শিগগিরই। প্রায় আড়াই বছর পর আলোচিত এই ধারাবাহিকের নতুন সিজন শুরু হওয়ায় খুশি দর্শকরা।

এরই মধ্যে ধারাবাহিকটির শুটিং শুরু হয়েছে। শিগগিরই দেখা যাবে নতুন সিজনের পর্বগুলো। এর আগে প্রচারের অংশ হিসেবে বুধবার (১৪ মে) প্রকাশিত হলো ধারাবাহিকের প্রথম লুক পোস্টার।

দীর্ঘ অপেক্ষার পর ‘ব্যাচেলর পয়েন্ট’ শুরু হচ্ছে- এটাই চমক। এর বাইরে কোনো চমক নেই। আর হেভিওয়েট অভিনেতা বলতে তেমন কিছুই নয়। নিয়মিত অভিনয়শিল্পীরা রয়েছেন।

ফার্স্ট লুকে যথারীতি শিমুল, পলাশ ওরফে কাবিলা, মারজুক রাসেল ওরফে পাশা ভাই, চাষী আলম ওরফে হাবু ভাইকে দেখা গেল। তবে এদের সঙ্গে পেছনে একজন ভূতকেও দেখা গেল। এই ভূত কেন বা কে? এটা এখন প্রশ্ন। আর চাষী ভাইকে দেখা গেল শেফ হিসেবে।

কিন্তু সিজন-৫ এত দেরি করে শুরু হতে যাচ্ছে কেন? এর উত্তরে নির্মাতা কাজল আরেফিন অমি বলেন, আমি একটা সিজন শেষ করার পর সঙ্গে সঙ্গেই চাইলে নতুন সিজন শুরু করতে পারি। কিন্তু তাতে কোনো বৈচিত্র্যতা থাকবে না। প্রতিটি সিজনে আমি নতুন স্বাদ দেওয়ার চেষ্টা করি দর্শকদের। এ জন্য পড়াশোনা, ভাবনা ও বিশ্লেষণ করি।

এরই মধ্যে প্রডাকশন হাউস বুম ফিল্মসের ইউটিউব চ্যানেল খোলা হয়েছে। যেখানে ‘ব্যাচেলর পয়েন্ট’ সংক্রান্ত সব কিছুই পাওয়া যাবে বলে জানিয়েছেন নির্মাতা অমি। এছাড়াও সিজন ৫ প্রচারিত হবে চ্যানেল আইয়ের পর্দায়।

আরও খবর 20

Sponsered content