প্রতিনিধি ১৯ মার্চ ২০২৬ , ১১:৪০:৫৫ প্রিন্ট সংস্করণ

মোঃ শহিদুল ইসলাম শহীদঃ উপজেলার বলিপাড়া ইউনিয়ন এলাকায় বালি উত্তোলনের দায়ে এক লক্ষ জরিমানা করা হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬, বিকেলে বলিপাড়া ইউনিয়নের,মনাই পাড়া এলাকায় বালি উত্তোলনের দায়ে ফৌজদারি কার্যবিধি ২৪৩দ্বারা মতে বালি মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ দ্বারা লঙ্ঘনের দায়ে অভিযুক্ত ব্যক্তি মংখ্যাসিং মারমা কে এক লাখ টাকা জরিমানা করা হয়।
এই বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল সত্যতা নিশ্চিত করেন। বালি উত্তোলনের সময় অভিযানের সময় বিজিবি, পুলিশ, আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন।