প্রতিনিধি ২২ আগস্ট ২০২৫ , ১০:৪২:০৯ প্রিন্ট সংস্করণ

মোঃ শহিদুল ইসলাম শহীদঃ ২১আগষ্ট বৃহস্পতিবার থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল এর নেতৃত্বে থানচি বাজার ও বিভিন্ন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ ওয়াহিদুজ্জামান মুরাদ, থানচি থানার একটি দল, আনসার সদস্য বৃন্দ উপস্থিতিতে থানচি বাজারে ফার্মেসী ও হোটেল রেস্তোরাঁয় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় । এতে কিছু ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া যায় তা জব্দ পূর্বক নিরাপদ স্থানে পুড়িয়ে ধ্বংস করে ফেলা হয় এবং হোটেল রেস্তোরাঁ ও ফার্মেসী মালিকদের ভোক্তা অধিকার আইন ২০০৯এর বিভিন্ন বিভিন্ন ধারায় সতর্কতামুলক জরিমানা করা হয়।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় জরিমানা করা হয় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তা হলো-পপুলার ফার্মেসিকে ১হাজার, জনপ্রিয় রেস্তোরাঁকে ২হাজার,নীলগিরি ফার্মেসিকে ৪হাজার, কাইয়ুম রেস্তোরাঁকে দেড় হাজার টাকা,সাইওয়ান ফার্মেসিকে ১হাজার,ভাই ভাই ফার্মেসিকে ২হাজার ও সাঙ্গু ফার্মেসিকে ১হাজার টাকা।