Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

টেরিবাজারে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

  প্রতিনিধি ১ এপ্রিল ২০২৩ , ৯:৩২:১৬ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক: নগরের টেরিবাজার ও কেসিদে রোড এলাকার পোশাকের ব্রান্ড শপ ও ইফতারি বাজারে বিশেষ তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়।




এ সময় পোশাক আমদানির কোনো কাগজপত্র দেখাতে না পারা, ক্রয়-বিক্রয় রশিদ না রাখা, বিদেশি পণ্যে আমদানিকারকের স্টিকার না থাকা, নিজেদের মতো মূল্য বসিয়ে বিক্রি, বাসি খাবার বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ইত্যাদি নানা অনিয়মের অভিযোগে ও ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ৪টি প্রতিষ্ঠানকে ১ লাখ ২২ হাজার টাকা জরিমানা করা হয়।




শনিবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক নাসরিন আক্তার, মো. আনিসুর রহমান ও রানা দেবনাথের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সিএমপি পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করে।

জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তার।




আরও খবর 25

Sponsered content