Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
জাতীয়

জামায়াতের ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত

  প্রতিনিধি ২৮ ডিসেম্বর ২০২৫ , ১০:১৯:৩১ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত ঘোষণা করা হয়েছে। বাংলাদেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার রোববার ( ২৮ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে তিনি বলেন, আগামী ৩ জানুয়ারি দেশের ৯টি কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা থাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত ঘোষণা করা হলো।

এর আগে, গত ২৪ ডিসেম্বর শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার এবং দেশব্যাপী সব অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে রাজধানীতে আগামী ৩ জানুয়ারি মহাসমাবেশের ঘোষনা দেন।

আরও খবর 17

Sponsered content