Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

চমেক অ্যালামনাই রিইউনিয়নের রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

  প্রতিনিধি ৯ সেপ্টেম্বর ২০২৫ , ১০:৩৯:২৪ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: দেশ-বিদেশে চিকিৎসা পেশায় আলো ছড়ানো চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) থেকে পাস করা শিক্ষার্থীদের চট্টগ্রামের স্বাস্থ্যসেবার উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন ট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ‘ওয়ান প্লাস ওয়ান প্রাইড’ স্লোগানে চট্টগ্রাম মেডিকেল কলেজ পঞ্চম অ্যালামনাই রিইউনিয়ন ২০২৬ এর আনুষ্ঠানিক রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের ২৬তম প্রজন্ম চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

মেয়র বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ কেবল ডাক্তার তৈরির কারখানা নয়, এটি মানবসেবার আলোকবর্তিকা। আমাদের প্রাক্তন শিক্ষার্থীরা পৃথিবীর নানা প্রান্তে চিকিৎসাসেবায় সুনাম অর্জন করেছেন।

এখন সময় এসেছে চট্টগ্রামের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার। একজন চিকিৎসকের দায়িত্ব শুধু চিকিৎসা প্রদানেই সীমাবদ্ধ নয়, সমাজের প্রতি দায়বদ্ধতা রয়েছে। আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি, তবে চট্টগ্রামের স্বাস্থ্য খাতকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়া সম্ভব।

চট্টগ্রাম মেডিকেল কলেজ নিউ একাডেমিক ভবনের নিচতলার কনফারেন্স হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি অধ্যাপক ডা. সাইফুদ্দিন মো. তারেকের সভাপতিত্বে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ শিশুস্বাস্থ্য বিভাগের সহকারী অধ্যাপক ও চমেক ৩৩ প্রজন্ম ডা. বেলায়েত হোসেন ঢালীর পরিচালনায় রেজিস্ট্রেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মোহাম্মদ জসিম উদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. তসলিম উদ্দিন, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুর রব এবং সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস। বক্তব্য দেন চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির মহাসচিব ডা. আশরাফুল কবীর ভূঁইয়া, কোষাধ্যক্ষ ডা. তমিজ উদ্দিন আহমেদ মানিক, বিএমএর সাবেক সাধারণ সম্পাদক ডা. খুরশিদ জামিল চৌধুরী, ড্যাব চমেক শাখার সভাপতি অধ্যাপক ডা. জসিম উদ্দিন, সাবেক মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ডা. মিয়ান জসিম উদ্দিন, যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. সৈয়দ আহমেদ, চমেক পঞ্চম প্রজন্ম ডা. আব্দুল মান্নান, ডা. সিতারা খানম, প্রফেসর ডা. অজয় দেব, ডা. মোহাম্মদ ইউসুফ, প্রফেসর ডা. হাসানুজ্জামান, প্রফেসর ডা. প্রণব কুমার চৌধুরী, প্রফেসর ডা. এ এসএম জাহেদ, ডা. কামরুল হক, ডা. ঈসা চৌধুরী, ডা. ইমরোজ উদ্দিন, ডা. মোনায়েম ফরহাদ প্রমুখ।

আরও খবর 25

Sponsered content