Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
জাতীয়

সংবিধান সংশোধন জটিল করতেই কেউ কেউ পিআর পদ্ধতির প্রস্তাব দিচ্ছে: সালাহউদ্দিন

  প্রতিনিধি ৩১ জুলাই ২০২৫ , ১০:২৭:১৯ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: সংবিধান সংশোধন প্রক্রিয়াকে ইচ্ছাকৃতভাবে জটিল করতে কিছু ব্যক্তি প্রপারশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।

এ সময় সালাহউদ্দিন আহমদ বলেন, উচ্চকক্ষ আমাদের (বিএনপির) প্রস্তাব। ৩১ দফার ঘোষণাতেও এটি উল্লেখ আছে। আমরা জাতির বিশিষ্টজনদের নিয়ে সমন্বিত ও সমৃদ্ধ একটি উচ্চকক্ষ চাই।

তবে সংবিধান সংশোধনের ক্ষেত্রে উচ্চকক্ষের ভূমিকা থাকবে না জানিয়ে তিনি বলেন, নিম্নকক্ষে পাস করা বিষয়গুলো উচ্চকক্ষে যাবে। কিন্তু সংবিধান সংশোধনের বিষয়টি সরাসরি নির্বাচিত প্রতিনিধিরা, অর্থাৎ নিম্নকক্ষের সদস্যরাই ঠিক করবেন।

পিআর পদ্ধতি নিয়ে আপত্তি জানিয়ে সালাহউদ্দিন বলেন, কিছু ব্যক্তি চায় সংবিধান সংশোধনটা অনির্বাচিত জায়গায় নিয়ে জটিল করে তুলতে। এ জন্যই তারা পিআর পদ্ধতির পক্ষে কথা বলছে।

বিএনপি অনেক বিষয়ে একমত হয়েছে জানিয়ে তিনি বলেন, কর্ম কমিশন, মহাহিসাব নিরীক্ষক, ন্যায়পাল ইত্যাদি প্রতিষ্ঠানে বিদ্যমান আইনের ভিত্তিতেই নিয়োগ প্রক্রিয়া আরও শক্তিশালী করার প্রস্তাব ছিল আমাদের। এমনকি নোট অব ডিসেন্ট ব্যবস্থাও আমরা সমর্থন করি।

পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) বিষয়ে তিনি বলেন, পিএসসির দুর্নীতির মূল জায়গা ছিল ৫৬ শতাংশ কোটা। ভাইভায় নম্বর বেশি থাকায় সেখানে দুর্নীতির সুযোগ তৈরি হয়। আমরা বয়সসীমা না রাখার পক্ষেও মত দিয়েছি।

জাতীয় সনদের খসড়া নিয়েও মত দিয়েছেন সালাহউদ্দিন। তিনি বলেন, ‘জুলাই ঘোষণাপত্র’ স্বীকৃতি দেওয়ার প্রস্তাব দিয়েছি আমরা। এটি জাতীয় সনদের চতুর্থ তফসিলে অন্তর্ভুক্ত থাকবে।

তিনি আরও জানান, জাতীয় সনদে প্রধান উপদেষ্টাসহ সব রাজনৈতিক দলের স্বাক্ষরের মাধ্যমে এক ধরনের সর্বজনীন ও প্রায় সার্বভৌম বৈধতা দেওয়া হবে।

রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সদস্যরা গোপন ব্যালটে ভোট দেবেন- এ বিষয়ে সবাই একমত হয়েছেন।

আরও খবর 17

Sponsered content