Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
খেলাধুলা

জয় দিয়ে একাডেমি কাপের সূচনা করলো দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি

  প্রতিনিধি ২৫ ডিসেম্বর ২০২৫ , ১১:১৯:৪৫ প্রিন্ট সংস্করণ

ক্রীড়া ডেস্ক: চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত ক্লাইম্ব–সিডিএফএ অ-১৫ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে। প্রথম ম্যাচে মিরসরাই ফুটবল একাডেমি কে ট্রাইবেকারে ৪-৩ গোলে হারিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করে “ঐতিহ্যবাহী হালিশহর একাদশ ক্লাব পরিচালিত ” দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) অনুমোদিত চট্টগ্রামের ৩০টি একাডেমি দলের অংশগ্রহণে শুরুর দিন দুটি খেলা নিষ্পত্তি হয়েছে।
উদ্বোধনী দিনে দুপুর ১টায় দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি- মিরশ্বরাই ফুটবল একাডেমি পরস্পরের মুখোমুখিতে নির্ধারিত সময়ের খেলা ০-০ গোলে ড্র হলে টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী সরাসরি ট্রাইব্রেকার শর্টে দঃ হালিশহরের দলনেতা শাফায়েত,দিব্য বড়ুয়া, রিয়াজ আবির গোল করে দলকে জয়ের আনন্দে ভাসান।অপর দিকে মিরসরাইয়ের ৩ জন গোল করলে ২ জন গোল পোস্টের বাইরে মারেন।

ফলে হালিশহরের ক্রীড়া সংগঠক ও সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা’র পরিচালিত একাডেমি ২ পয়েন্ট অর্জন করে পরবর্তী রাউন্ডে উঠার পর অনেকটাই এগিয়ে গেলেন।দিনের দ্বিতীয় খেলায় বিকাল সাড়ে ৩টায় আবদুস সোবহান ফুটবল একাডেমি এবং আনোয়ারা ফুটবল একাডেমির কাছে ২-০ গোলে হেরেছে গত অ-১৩ একাডেমি কাপের চ্যাম্পিয়ন দল পটিয়ার আবদুস সোবহান ফুটবল একাডেমি ।

মাঝে দ্বিতীয় খেলার পূর্বে দুপুর ৩টায় অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্পন্সর প্রতিষ্ঠানের পরিচালক ও ম্যানেজিং ডিরেক্টর।সিডিএফর সভাপতি একেএম শহীদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ, ন,ম ওয়াহিদ দুলাল এর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় আরো উপস্থিত ছিলেন সিজেকেএস ক্লাব সমিতির নেতৃবৃন্দ, সিডিএফ ক্লাইম্ব অ-১৫ টুর্নামেন্টের উপ কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।আগামী ০৩ জানুয়ারি’২৬ ইং তারিখ পর্যন্ত টুর্নামেন্টের অংশ নেওয়া ৩০ দলের প্রথম পর্বের গ্রুপ লড়াই।

আরও খবর 16

Sponsered content