প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২৫ , ৯:৫১:১৩ প্রিন্ট সংস্করণ

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: সততা, নৈতিকতা ও মানবিক কর্মতৎপরতার মাধ্যমে শেরপুর জেলার সর্বমহলে সমাদৃত জনবান্ধব পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর বদলি উপলক্ষে এক আড়ম্বরপূর্ণ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বেলা ১০টায় জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা বিদায়ী পুলিশ সুপারকে দক্ষ, সৎ, কর্মোদ্যমী, চৌকস ও মানবিক গুণাবলীসম্পন্ন এক পেশাদার কর্মকর্তা হিসেবে বর্ণনা করেন। তাঁরা স্মৃতিচারণ করতে গিয়ে তাঁর জনকল্যাণমূলক কর্মকাণ্ডের উচ্চ প্রশংসা করেন এবং তাঁর পেশাগত ও ব্যক্তিগত জীবনের সার্বিক সাফল্য কামনা করেন।পরে শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বিদায়ী ভাষণে পুলিশ সুপার সহকর্মীদের জনগণের সেবায় পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার আহ্বান জানান। শেরপুরে তাঁর কর্মজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন, যা উপস্থিত সবার মধ্যে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, মেডিকেল অফিসার ডা. শিবলী সামিউল তুষারসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফবৃন্দ।