Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

চেয়ারম্যান প্রার্থীর পক্ষে খাবার বিতরণ করায় কর্মীর জেল, খাবার গেল এতিমখানায়

  প্রতিনিধি ২০ মে ২০২৪ , ৯:৫১:৪৩ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরী : ফটিকছড়ি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নাজিম উদ্দিন মুহুরীর পক্ষে চা শ্রমিকদের মাঝে খাবার বিতরণের অপরাধে এক ব্যক্তিকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় জব্দ করা খাবারগুলো এতিমখানায় বিতরণ করা হয়।




২০ মে সোমবার সকাল ১১টায় সময় ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার হারুয়ালছড়ি ইউনিয়নের রাঙ্গাপানি চা বাগান এলাকায় নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অপরাধে তাকে এ সাজা দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মেজবাহ উদ্দিন।

জানা গেছে, সকাল ১১টার দিকে ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের রাঙ্গাপানি চা বাগান এলাকায় উপজেলা নির্বাচনে প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্যদের দ্বারা আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকল্পে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মেজবাহ উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।




এ সময় নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে চেয়ারম্যান প্রার্থী নাজিম উদ্দিন মুহুরীর পক্ষে চা বাগানের শ্রমিকদের মধ্যে খাদ্যদ্রব্য বিতরণ করার অপরাধে প্রদীপ কুমার নাথ প্রকাশ লক্ষণ বাবুকে নির্বাচন আচরণ বিধিমালা, ২০১৬ এর বিধি ১৭ ভঙ্গের অপরাধে একই বিধিমালার ৩২ বিধি অনুয়ায়ী সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।




তা ছাড়া জব্দকৃত প্রায় ৩০০ পিছ কলা ও ৩০০ পিছ বনরুটি ফটিকছড়ি উপজেলার আল জামিয়াতুল কোরআনীয়া তালিমুদ্দিন মাদরাসা ও এতিমখানার এতিম শিশুদের মাঝে বিতরণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মেজবাহ উদ্দিন বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন বদ্ধ পরিকর।




আরও খবর 27

Sponsered content