Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
দক্ষিণ চট্টগ্রাম

চন্দনাইশ বরমাতে অ্যাডভোকেট নাজিমউদ্দিন চৌধুরীর নেতৃত্বে ৩১ দফা লিফলেট বিতরণ ও গণসংযোগ

  প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২৫ , ১১:৩৯:৩৬ প্রিন্ট সংস্করণ

চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) সংসদীয় আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাজিমউদ্দিন চৌধুরী শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের ধামাইর হাট এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

তিনি বলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এই কর্মসূচি পালন করা হয়।

অ্যাডভোকেট মোহাম্মদ নাজিমউদ্দিন চৌধুরী শত শত নেতাকর্মীকে সাথে নিয়ে জনগণের মধ্যে ৩১ দফার মূল বক্তব্য তুলে ধরেন এবং এটি মনোযোগ সহকারে পড়ার আহ্বান জানান।

গণসংযোগকালে তিনি বলেন, ৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের মুক্তির রূপরেখা। তিনি জোর দিয়ে বলেন, বিএনপি ক্ষমতায় এলে জনগণের অধিকার প্রতিষ্ঠা পাবে, একটি আধুনিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র কাঠামো গড়ে উঠবে এবং কৃষক, শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। তিনি দেশের প্রকৃত উন্নয়নের জন্য বিএনপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান।

এসময় বরমা ইউপি বিএনপি’র সদস্য সচিব, আলহাজ্ব কামাল উদ্দিন তালুকদার , মোঃ এখলাচ চৌধুরী, ডাক্তার মোজাম্মেল, আব্দুল মাবুদ, জসীমউদ্দিন মিন্টু, ওমর ফারুক, শহীদ খান প্রমুখ সহ উপজেলার বিএনপির বিভিন্ন নেতাকর্মী ও বরমা ইউনিয়ন বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর 28

Sponsered content