Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
দক্ষিণ চট্টগ্রাম

চন্দনাইশে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: রোহিঙ্গা মাদক কারবারিসহ আটক ৩

  প্রতিনিধি ৩০ ডিসেম্বর ২০২৫ , ১০:৩৫:২১ প্রিন্ট সংস্করণ

চন্দনাইশ প্রতিনিধি : চট্টগ্রামের চন্দনাইশে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত পৃথক দুটি যৌথ অভিযানে এক নারীসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে মোট ৩,৭৫৫ পিস ইয়াবা এবং নগদ টাকা জব্দ করা হয়।

আজ ৩০ ডিসেম্বর ভোররাত আনুমানিক ৩:৩০ ঘটিকায় ক্যাপ্টেন ইবতিসাম জাওয়াদ দিয়াব-এর নেতৃত্বে চন্দনাইশের খাগোরিয়া ৪নং ওয়ার্ডের নুর মার্কেটে প্রথম অভিযান চালানো হয়। অভিযানে সাজেদা বেগম (৪০) (স্বামী: মো. রফিক) নামক এক নারীকে আটক করা হয়। তার কাছ থেকে ২৫০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১৪,৮০০ টাকা জব্দ করা হয়।

একই স্থানে ভোর ৫:০০ ঘটিকায় দ্বিতীয় দফার অভিযানে আরও দুই মাদক কারবারিকে আটক করে যৌথ বাহিনী। আটককৃতরা হলেন— মো. নুর মোহাম্মদ (৪০) এবং মো. ওসমান (৩৫)।তদন্তে বেরিয়ে আসে যে, আটককৃত মো. ওসমান একজন রোহিঙ্গা নাগরিক (এফডিএমএন ক্যাম্প-২, ব্লক-বি)।

তিনি অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে প্যাকেটজাত ইয়াবা গলাধঃকরণ করে পেটে ভরে ক্যাম্প থেকে বহন করে নিয়ে আসেন। তিনি এই ইয়াবা এফডিএমএন ক্যাম্প-৬ এর জনৈক মো. জাফরের কাছ থেকে সংগ্রহ করেছিলেন বলে জানা গেছে। তাদের কাছ থেকে ৩,৫০৫ পিস ইয়াবা জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় ৬ লক্ষ ৬৭ হাজার টাকা।

অভিযান শেষে আটককৃত ব্যক্তিদের জব্দকৃত ইয়াবা ও নগদ টাকাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকবিরোধী এই বিশেষ অভিযান এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

আরও খবর 28

Sponsered content