মহানগর

চট্টগ্রামস্থ বাঁশখালীর সাবেক ও বর্তমান ছাত্র-যুব নেতাদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

  প্রতিনিধি ২৮ মার্চ ২০২৫ , ১১:২১:৫৪ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রামস্থ বাঁশখালীর সাবেক ও বর্তমান ছাত্র-যুব নেতাদের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল নগরীর বহদ্দারহাট কাশবন রেস্টুরেন্টে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাসুদ সিকদারের সভাপতিত্বে ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য জায়েদ বিন রশিদ। উক্ত ইফতার মাহফিলে বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি ও জুলাই গণঅভ্যুত্থানের শাহাদাতবরণকারী সকলের রুহের মাগফিরাতের জন্য দোয়া করা হয়।

প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন “বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট হাসিনার লোক দেখানো উন্নয়ন হলেও বাঁশখালী ছিল সবচেয়ে বেশি অবহেলিত। এই জনপদের মানুষের জীবন যাত্রার মান তথা বাঁশখালীর সার্বিক উন্নয়ন সাধনই এখন আমাদের বড় চ্যালেঞ্জ। বাঁশখালীর শিক্ষা,স্বাস্থ্য এবং অবকাঠামোর উন্নয়নে তিনি বাঁশখালীবাসীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং তিনি বাঁশখালীর যে কোন সমস্যা সমাধানে বাঁশখালীবাসীর পাশে থেকে অগ্রণী ভূমিকা পালনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি হাসিনা বিরোধী আন্দোলনে তার ভুমিকা,গুম, নির্যাতন, জেল নিয়ে বিস্তারিত বলবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।”

সভাপতির বক্তব্যে মাসুদ সিকদার বলেন,”হাসিনা বিরোধী আন্দোলনে মফিজুর রহমান আশিক ছিলেন অন্যতম সম্মুখ যোদ্ধি । বিগত ১৭ বছরে হাসিনার শাসনামলে সবচেয়ে বেশি হামলা মামলা, জেল, গুম ও নির্যাতনের শিকার হন তিনি।গত জুলাই আন্দোলনে আশিকের ভূমিকা তুলে ধরতে গিয়ে তিনি বলেন কিছুদিন আগে বাংলাদেশ সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ বক্তব্যকে উদ্ধৃত করেন।” ফরহাদুল ইসলাম ফরহাদ, সাবেক ছাত্রনেতা আশিকের সাহসী ভূমিকার প্রসংশা করে জুলাই আন্দোলনে আশিকে আগ্রণী ভূমিকা তুলে ধরেন।

ইফতার শুরুর আগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবদুস সবুর।

ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সহ সভাপতি আবু বক্কর সিকদার, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সামিরাত আমিন জিসান, জিএম সালাউদ্দিন কাদের আসাদ, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক সিকদার, দক্ষিণ জেলা জাসাস সদস্য সচিব আলমগীর মাহফুজ, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস ছবুর, বেলাল মাহমুদ,, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইমরানুল হক, জসিম উদ্দিন, মাইমুনুর রশিদ, আবু হানিফ,জালাল সিদ্দিকীসহ চট্টগ্রাম দক্ষিন জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

আরও খবর 25

Sponsered content