Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
খেলাধুলা

ঘাবড়ানোর কিছু নেই, এশিয়া কাপ নিয়ে তামিম

  প্রতিনিধি ৮ সেপ্টেম্বর ২০২৩ , ১০:১৩:১৪ প্রিন্ট সংস্করণ

খেলাধুলা ডেস্ক: দুই মাসেরও বেশি সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন তামিম ইকবাল। পিঠের চোটের কারণে এই বাঁ-হাতি এই ওপেনার ঘরের মাঠে অনুষ্ঠিত একটি সিরিজ ও চলমান এশিয়া কাপের দলে নেই। তবে চোট কাটিয়ে দ্রুতই দলে ফেরার লড়াইয়ে ব্যস্ত তামিম। বাংলাদেশ দল এখন এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কায় অবস্থান করছে। সেখানে দলের বর্তমান অবস্থা নিয়ে কথা বলতে রাজি হননি তামিম। তবে কিছু না বলেও থাকতে পারলেন না দেশসেরা এই ওপেনার।




আজ শুক্রবার একটি শো-রুম উদ্বোধনে এসে তামিম বলেন, ‘খেলা নিয়ে এখান থেকে মন্তব্য করা উচিত হবে না। কারণ যারা ওখানে আছে, আমি নিশ্চিত তারা তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করছে। কেবল আমি দলে নাই, বাইরে আছি দেখে একটা কমেন্ট করে দিলাম। আমি তেমন লোক না। আমিও দলেরই অংশ। নিজেকে তাড়াতাড়ি তৈরি করার চেষ্টা করছি যেন সুযোগ এলে সেরাটা দিতে পারি। খারাপ পারফরম্যান্স নিয়ে মন্তব্য করা উচিত না বলে মনে করি।’




বাংলাদেশ দল ২০১৫ সালের পর থেকে ওয়ানডে ক্রিকেটে নতুন আঙ্গিকে তৈরি হয়েছিল। সে ধারাবাহিকতা নিয়েই চলতি এশিয়া কাপে খেলতে যায় টাইগাররা। তবে এবারের এশিয়া কাপে এখনও নিজেদের সর্বোচ্চ পারফরম্যান্স দিতে পারেনি সাকিব আল হাসানের দল। অবশ্য সে কারণে এখনই হতাশ নন তামিম।




টাইগার এই ওপেনার বলেন, ‘খেলা দেখা হচ্ছে। ভালো না খেললে হতাশ হই অবশ্যই। আমার মনে হয় না একটা-দুইটা খারাপ পারফরম্যান্সের কারণে লাস্ট পাঁচ-ছয় বছরের হার্ড ওয়ার্ক ভুলে যাব। এটা হতেই পারে। আমার মনে হয় ওয়ানডেতে আমরা এখনও খুব ভালো দল। এক-দুটা ম্যাচে এমন হতেই পারে। আর এটা হলেও ঘাবড়ানোর কিছু নেই। ড্রেসিংরুমে যারা আছে, তারা সবাই বিশ্বাস করে আমরা গত দুই-তিন ম্যাচে যা হয়েছে তার চেয়ে ভালো দল।’




আরও খবর 16

Sponsered content