প্রতিনিধি ৩ নভেম্বর ২০২৫ , ৮:৩৩:৩৭ প্রিন্ট সংস্করণ

মহসিন আলম মুহিন
কি লিখবো, কি বলবো, আসে না আর গদ,
কেমন করে পাড়ি দিব, পিচ্ছিল এই পথ।।
আদার ব্যাপারীরা এখন জাহাজের মালিক,
ধরতে গিয়ে ময়না-টিয়া, ধরে আনে শালিক।।
কথাতে-বলাতে, নেই কোন শালীনতা,
তারাই আজ জবরদস্ত সমাজের নেতা।।
পণ্যের দাম চড়া, বাজারেতে আগুন,
গিন্নীর ফর্দিটা যতই ছোট আনুন।।
আয়ের সাথে ব্যয়ের এখন বিস্তর ফারাক,
মাথায় কে যেন মারে, তারকাটা আর পেরাক।।
কেউ শোনে না কথা, শোনে না ভালো মতামত,
পিচ্ছিল পথ, তাই থেমে যায় জীবনের রথ।।