মহানগর

এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের হোস্টেল আউটিং সম্পন্ন

  প্রতিনিধি ২২ নভেম্বর ২০২৫ , ১০:২৫:১৯ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী : চট্টগ্রাম নগরীর আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজর উদ্যোগে হোস্টেল আউটিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার প্রতিষ্ঠানটির আবাসিক শিক্ষার্থীদের নিয়ে সীতাকুণ্ড বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে দিনব্যাপী এই আউটিং সম্পন্ন হয়। শিক্ষার্থীদের মানসিক বিকাশ, বিনোদন ও দলগত শিক্ষণ পরিবেশ নিশ্চিত করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর আলী হোছাইন বলেন, “নিয়মিত পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি ও সুস্থ বিনোদন দেওয়া অত্যন্ত জরুরি। এ ধরনের আয়োজনে শিক্ষার্থীরা আরও ইতিবাচক ও মনোযোগী হয়ে ওঠে।”

আউটিং কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করেন উপাধ্যক্ষ লায়ন এইচ. এম. ওসমান সরওয়ার। পুরো আয়োজনটি সফলভাবে সম্পন্ন করতে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করেন—
চীফ কো-অর্ডিনেটর এমদাদ উদ্দিন চৌধুরী,কো-অর্ডিনেটর মোহাম্মদ আজম,হোস্টেল সুপার মোহাম্মদ ইউনুস,মোবারক হোছাইন, হাসানুল বান্নাহ, মোশায়েফ সিফাত তুহিন, অর্ণব দত্ত, তাসনোভা তাহরিন, জয়নাব বেগম, নুমায়তুল জান্নাত, রিচি বড়ুয়া, মুনতাসির রায়হান, রাবেয়া বেগম, অনন্যা বণিক, জান্নাতুল মীম ও নাহিদ সোলতানা জেসমিন।

দিনভর বিভিন্ন বিনোদনধর্মী ও শিক্ষামূলক কার্যক্রম ও ফুটবল ম্যাচে অংশ নিয়ে শিক্ষার্থীরা আনন্দঘন সময় কাটায়।আয়োজনে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকরা প্রতিষ্ঠানটির এ উদ্যোগের প্রশংসা করেন।

আরও খবর 25

Sponsered content