Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
জাতীয়

এমপি হিসেবে শপথ নিলেন মহিউদ্দিন বাচ্চু ও সাজ্জাদুল হাসান

  প্রতিনিধি ৬ আগস্ট ২০২৩ , ১০:৪৬:২৮ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: জাতীয় সংসদের সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন চট্টগ্রাম-১০ ও নেত্রকোনা-৪ আসনের উপ-নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মো. মহিউদ্দিন বাচ্চু এবং সাজ্জাদুল হাসান।

রোববার (৬ আগস্ট) জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনস্থ শপথ কক্ষে তাদের শপথবাক্য পাঠ করান। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।




শপথ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য সাজ্জাদুল হাসান ও নবনির্বাচিত সংসদ সদস্য মো. মহিউদ্দিন বাচ্চু রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




আরও খবর 17

Sponsered content