Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
জাতীয়

একদলের পরিবর্তে আরেক দল ফ্যাসিস্ট হয়ে ওঠতে জুলাই বিপ্লব হয়নি: নাহিদ

  প্রতিনিধি ১ জুলাই ২০২৫ , ১১:৩৪:৪৩ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একদলের পরিবর্তে আরেক দল ফ্যাসিস্ট হয়ে ওঠার লক্ষ্যে জুলাই বিপ্লব হয়নি। শুধুমাত্র ক্ষমতা পরিবর্তনের জন্য ছাত্র-জনতা রাজপথে রক্ত ঢেলে দেয়নি।

জুলাই আন্দোলনের প্রধান লক্ষ্য ছিল রাষ্ট্রের মৌলিক সংস্কারের মাধ্যমে সব বৈষম্যের অবসান ঘটানো। সে লক্ষ্য আদায়ে সকলেই আওয়াজ তুলতে হবে।
জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া মানুষের কথা শুনতে জুলাই মাসজুড়ে দেশের সব জেলায় মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মঙ্গলবার (১ জুলাই) বিকেলে গাইবান্ধা পৌরপার্কের শহীদ মিনার চত্বরে সমাবেশে নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই আন্দোলনে নতুন দেশ হয়েছে, কিন্তু দেশ গঠন হয়নি। গাইবান্ধা থেকে সেই দেশ গঠনে যাত্রা শুরু হলো। আমরা নতুন দেশ গঠনের জন্য রাজপথে নেমেছি। নতুন দেশে মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে নির্ভয়ে মতপ্রকাশ ও অধিকারের কথা বলবে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার, আসাদুল্লাহ আল গালিব ও আবু সাঈদ লিয়ন, উত্তরাঞ্চলের সংগঠক নাজমুল হাসান সোহাগ, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু ও মোহাম্মদ আতাউল্লাহ, সদস্য ফিহাদুর রহমান দিবস প্রমুখ উপস্থিত ছিলেন।

কর্মসংস্থানের সুযোগ তৈরিতে গাইবান্ধায় ইপিজেড ও শিল্প কারখানা স্থাপনের দাবি জানিয়ে সমাবেশে কেন্দ্রীয় সদস্য ফিহাদুর রহমান দিবস তার বক্তব্যে বলেন, গাইবান্ধা জেলা জেনারেল হাসপাতালের সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় জনবল নিয়োগ করে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।

এর আগে সকালে এনসিপি নেতারা রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন। এরপর সাদুল্যাপুর উপজেলা সদরে এক পথসভায় অংশ নেন তারা।

গাইবান্ধায় সমাবেশ শেষে তারা সড়ক পথে পলাশবাড়ীর উদ্দেশ্যে যাত্রা করেন।

আরও খবর 17

Sponsered content