Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশনের গুণীজন সংবর্ধনা

  প্রতিনিধি ১১ ডিসেম্বর ২০২৫ , ৯:৫৪:০০ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ১০ ডিসেম্বর সকাল থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আয়োজিত “ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশন”র মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব, প্রবীণ সাংবাদিক মোঃ জাহিদুল করিম কচি।

তিনি ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশনের মানববন্ধনে বক্তব্য রাখেন।এসময় তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে তা যেন আর না ঘটে তার জন্য প্রকৃত মানবাধিকার সংগঠকদের দায়িত্বশীল ভূমিকা পালন করে ঐক্যবদ্ধ হয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করতে বিশেষ অনুরোধ জানিয়েছেন।

বুধবার সন্ধ্যায় উত্তর পতেঙ্গাস্থ সংগঠনের বিভাগীয় কমিটির অস্থায়ী কার্যালয়ে মানবাধিকার সংগঠক মোঃ আব্দুল হালিমের সভাপতিত্বে ও সংগঠক মোঃ ফরহাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আলোচক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন মীর, বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা জজ আদালতের বিজ্ঞ আইনজীবী মোঃ আবু হানিফ নিহাদ,মানবাধিকার সংগঠক ও সাংবাদিক মোঃ শাহরিয়ার সমুন, সাংবাদিক ও ক্রীড়া সংগঠক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, মানবাধিকার সংগঠক মোঃ মনিরুল ইসলাম, মোঃ তানভীর হোসেন, সাংগঠনিক সম্পাদক -মোঃ শফিকুল ইসলাম,মহিলা নেত্রী শাহনাজ পারভীন,জিয়াউল হক জিয়া, খুলশী থানার সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, আকবর শাহ থানার সভাপতি নূর মোহাম্মদ, নবাগত সদস্য মোঃ আনোয়ার হোসেন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সংবর্ধনা সভায় শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন।

এর আগে বুধবার সকাল ৭টায় উত্তর পতেঙ্গাস্থ স্টিল মিলস বাজার এলাকায় মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন ও রেলী এবং সন্ধ্যায় মানবাধিকার সংগঠকদের গুণীজন সংবর্ধনা, পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। এতে পতেঙ্গা -হালিশহর অঞ্চলে মানবাধিকার কর্মকান্ডে বিশেষ অবদান রাখায় ৫ সদস্য কে ক্রেস্ট ও ১১ জন মেডেল প্রদান করা হয়।

আরও খবর 25

Sponsered content