Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

আগুনে পুড়ে যাওয়া পরিবারের পাশে দাঁড়ালেন সুন্দরপুর ইউনিয়নের প্রশাসক

  প্রতিনিধি ১৪ জুন ২০২৫ , ৯:৩৪:৫৭ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরী : ফটিকছড়ি উপজেলা সুন্দরপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পশ্চিম সুন্দরপুর জাফরের বাড়ির মোঃ ইউসুফ ও মোঃ আনোয়ার হোসেন নামের ২টি অসহায় পরিবার পাশে দাঁড়ালেন ১০ নং সুন্দরপুর ইউনিয়নের প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি মোঃ নজরুল ইসলাম।

১৪ জুন দুপুর ১২ টার সময় পশ্চিম সুন্দরপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জাফরের বাড়ির মোঃ ইউসুফ ও মোঃ আনোয়ার হোসেন নামের হতদরিদ্র দুই পরিবারের ২টি ঘর গতকাল ১৩ জুন শুক্রবার বিকেল ২টা ৩০ মিনিটের সময় হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের লাগে পুড়ে ছাই হয়ে যায়। তাদের মাথা গুজার ঠাঁই নাই।

এই সংবাদ প্রচার হওয়ার পর ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ নজরুল ইসলাম ত্রাণসামগ্রী নিয়ে ছুটে আসেন তাদের সাথে কথা বলে স্বান্তনা দেন। সবধরনের সহযোগিতার আশ্বাস দেন। এই সময় উপস্থিত ছিলেন সুন্দরপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ মুজিবুর রহমান, ৬নং ওয়ার্ডের মেম্বার মুহাম্মদ ইসমাঈল, ছাত্র প্রতিনিধি মুহাম্মদ এমরান, সুন্দরপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মোঃ শওকত স্হানীয় বাসিন্দারা।

 

আরও খবর 27

Sponsered content