Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

অবশেষে জনগণের দাবীর প্রেক্ষিতে চালু হলো চট্টলা চাকা এসি বাস

  প্রতিনিধি ১ মার্চ ২০২৫ , ১১:২৯:৪৯ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরী : চট্টগ্রাম-ফটিকছড়ি গামী চট্টলা চাকা এসি বাস চালু করল মালিক সমিতি। ২০২৩ সালের ২৩ নভেম্বর জমকালো আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রাম -ফটিকছড়ি চট্টলা চাকা এসি বাস চালু করা হয়েছিল। প্রথমে ভাড়া ছিল ৮০ টাকা পরে তলের মূল্য বৃদ্ধির কারণে ৮০টাকা পরিবর্তে ১০০ টাকা নির্ধারণ করা হয়। যাত্রিরা নিরাপদে সল্পসময়ে গন্তব্য স্হলে পৌছে যেত।

গত ৫ আগষ্ট সরকার পরিবর্তন ঘটলে হঠাৎ এসি বাস বন্ধ করে দেয়। তারপর আবার চালু করা হয়। আবারও কিছু দিন চলাচল করে হঠাৎ বন্ধ করে দেয় হয়।দীর্ঘদিন পর গত ২৫ ফেব্রুয়ারী সাধারণ শিক্ষার্থীরা চট্টলা চাকা এসি বাস চালু দাবিতে সড়ক (ব্লকেড) অবরোধ করে এসি বাস চালু করা জন্য মালিক সমিতির নিকট দাবি জানান।

এই সময় ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক চৌধুরী তাদের সাথে একতাপোষণ করেন ফটিকছড়ি বাসির পক্ষ হয়ে মালিক সমিতির সাথে কথা বলে চট্টলা চাকা এসি বাস চালু করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে আজ ১মার্চ শনিবার সকাল থেকে সরাসরি চট্টগ্রাম -ফটিকছড়ি চট্টলা চাকা এসি বাস চালু করা হয়।

আজ গাড়ি চালক,সুপার ভাইজার আন্দোলনকারি ছাত্রসমাজের এক যাত্রী ও একজন সাধারণ যাত্রীর সাথে কথা বললে তার গাড়ির মালিক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক চৌধুরীসহ সকলকে আন্তরিক অভিনন্দন জানান। সকল যাত্রীদেরকে আগের মত চট্টলা চাকা এসি বাসে করে চট্টগ্রাম শহরে যাতায়াত করার আহবান জানান। সকলের সাথে সৌহার্দপূর্ণ আচরণ করার আহবান জানান।

আরও খবর 27

Sponsered content